বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। সেটিই আগামিকাল বুধবার শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেই নিম্নচাপের জেরেই আজ, মঙ্গলবার রাত থেকে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। আজ, মঙ্গলবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী জানা যাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। অনুকূল পরিবেশ পেলে এটি বুধবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। যার প্রভাবে আজ, মঙ্গলবার রাত থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। নিম্নচাপের পাশাপাশি মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থানের বিকানের থেকে রাঁচি হয়ে দীঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সমস্ত কারণেই প্রচুর পরিমাণে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে, যা পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় ভারী বৃষ্টি দিচ্ছে।

আরও পডুন: কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

আজ, মঙ্গলবার রাত থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলবর্তী জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিন ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সঙ্গে ঝড়ের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও বাঁকুড়াতে। আগামিকাল বুধবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়াতে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামিকাল বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। জারি কমলা সতর্কতা। উত্তরবঙ্গে আপাতত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে আজ, মঙ্গলবার থেকে আগামী ১৫ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আপাতত নিম্নচাপ সৃষ্টি হলে তার গতিপ্রকৃতি কী হবে? কোন দিকে অভিমুখ হবে সেটাই লক্ষ্য রাখছে হাওয়া অফিস। নিম্নচাপের অভিমুখের উপর নির্ভর করবে পশ্চিমবঙ্গে কতটা বৃষ্টি হবে।

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের তলায় আত্মীয়রা

মশাল হাতে দাঁতালকে তাড়াতে গিয়ে ভয়ানক অবস্থা হল গ্রামবাসীদের, ভিডিও দেখলে চমকে উঠবেন

হালিশহরের পর শ্য়ামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

তরুণীকে লাগাতার হুমকি, আইনি বিপাকে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক রাহুল সিপলিগঞ্জ

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা, অভিনব উদ্যোগ ফুলিয়ার তাঁত শিল্পীদের

ধর্ষণের মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?