‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নতুন করে খোলা হয়েছে অভয়ার ফাইল । আর কি করে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় নতুন করে শুরু হয়েছে তদন্ত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোনও অভিযুক্তকে ছাড়া হবে না। অভিযোগ উঠেছে আর জি কর হাসপাতাল থেকে দেহ বের করে গ্রিন করিডোর করে দেহ নিয়ে যাওয়া হয়েছিল পানিাটিতে। তা নিয়েই এবার মুখ খুলেছেন দিলীপ ঘোষ। সেই সঙ্গেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর স্লোগান দেওয়া  প্রসঙ্গেও করেছেন বিরাট মন্তব্য।  

গত কয়েক দিন ধরেই জনরোষের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  মঙ্গলবার (১১ অগস্ট) ক্ষুদিরাম বসুর ছবি হাতে  শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে শ্রদ্ধা জানানোর পর সেখানে মমতাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান ওঠে বলে অভিযোগ।  তা নিয়ে দিলীপ ঘোষ বলেছেন, বুধবার (১২ অগস্ট) সকালে দিলীপ ঘোষ বলেন, ‘কতটা অমানবিক ব্যাপার ভাবুন!আজ কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান শুনতে হচ্ছে এবং জুতো চপ্পল খেতে হচ্ছে?’। এর পরেই তিনি মুখ খোলেন অভয়ার দেহ তড়িঘড়ি দাহ নিয়ে। বলেন,  ‘একজন মহিলা ডাক্তার, ৩৬ ঘণ্টা ধরে ডিউটি করছেন। তার ওপর পাশবিক অত্যাচার করে তাকে মেরে ফেলা হল। তারপর সেই দেহ তড়িঘড়ি সৎকার করার জন্য হাসপাতাল থেকে শ্মশান গ্রিন করিডোর তৈরি হল। বাবা মাকে দেহ দেখতে দেওয়া হল না। নান্টু ঘোষ হয়ে গেল অভিভাবক। সে-ই সমস্ত সইসাবুদ করে দিল! মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এইসব করিয়েছেন। সবে শুরু হয়েছে। সবে ট্রেলার দেখছেন। ওনাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে।’ 

আরও পড়ুন:  গরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, ,দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

 তৃণমূল নেতা দেবরাজের বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার নিয়েও মুখ খুলেছেন তিনি। বলেছেন, ‘বাঙালির যে এতো টাকা এটা আগে আমরা কোনোদিন শুনিনি। বড় শিল্পপতি মাড়োয়ারি তারা কোটি কোটি টাকার মালিক সেটা জানতাম। বাঙালি কিছু না করেই কোটি কোটি টাকার মালিক এই চমৎকার ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছিলেন। তার দলের বেশিরভাগ নেতা এখন কোটি কোটি টাকার মালিক। কেষ্ট মণ্ডল কোনোদিন একটা পঞ্চায়েত প্রধান হননি সেও ৬০০ কোটির মালিক। সেই জেলায় আরেকজন নেতা সম্প্রতি দেখা গেল সাড়ে ৩০০ কোটির মালিক। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারবেন? এই কারণেই তো আজ মমতা কে এইসব স্লোগান শুনতে হচ্ছে।’  

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস