আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়ের তুলনায় বেশি সম্পত্তি রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধির। এই অভিযোগ তুলেছিলেন কর্নাটকের বিজেপি কর্মী ভিগনেশ শিশির। সেই অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দারস্থ হলেন লোকসভার বিরোধী দলনেতা।

এলাহাবাদ হাইকোর্টের মে মাসের নির্দেশে বলা হয়েছিল, অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী তা যাচাই করতে হবে। তদন্তের অগ্রগতির বিষয়েও আদালতকে জানাতে বলা হয়েছিল। তারপর ২০ জুলাইয়ের শুনানিতে সিবিআইয়ের জমা দেওয়া হলফনামা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত। অন্যদিকে, ইডি প্রয়োজনীয় পদক্ষেপ করেছে বলেও জানায় হাইকোর্ট। তদন্তে কোনও বেআইনি কাজের তথ্য সামনে এলে ইডি আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে বলেও আদালত স্পষ্ট করে। মামলাটি পরবর্তী শুনানির দিন ২০ অগস্ট ধার্য করা হয়।

আরও পড়ুন:  নিজের অ্যাপে ‘জামা খুললেই’ মিলত লাখ লাখ টাকা! দশম শ্রেণি পাশ যুবকের কাণ্ড দেখে তাজ্জব পুলিশ

এই পরিস্থিতিতেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন রাহুল গান্ধী। পাশাপাশি, মামলাটি এলাহাবাদ হাইকোর্ট থেকে দিল্লি হাইকোর্টে স্থানান্তরের আবেদনও করেছেন তিনি। ৭ অগস্ট এই দুটি আবেদন করা হয়েছে। আগামী ১৭ অগস্ট প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উঠবে। অর্থাৎ, সম্পত্তি সংক্রান্ত অভিযোগ ঘিরে রাহুল গান্ধীর আইনি লড়াই এবার পৌঁছে গেল দেশের সর্বোচ্চ আদালতে। 

 

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস