এনআরএসে নার্সের মৃত্যুর ময়নাতদন্ত হবে কলকাতা মেডিক্যালে, তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্য দফতর

এনআরএস হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে নার্সের রহস্যজনক দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এনআরএস হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে নার্সের রহস্যজনক দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, তিনি বুধবার রাতে হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের HDU-এ ডিউটি করছিলেন। ঘুমের ওষুধ ইনজেক্ট করে শৌচাগারে যান। অনেকক্ষন ডাকাডাকির পরেও তাঁর সাড়া না মেলায়, হাসপাতালের দরজা ভেঙে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন সহকর্মীরা। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। মৃত নার্সের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। তবে দেহের পাশেই পড়েছিল তাঁর মোবাইল। অর্থাৎ তাঁর মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত পুলিশ কিছু বলতে পারবে না বলে জানিয়েছেন।

এদিকে নার্সের মৃত্যুর কারণ নিয়ে সন্দিহান প্রকাশ করেছেন স্বামী। তিনি এনআরএসে স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না। কলকাতা মেডিক্যালে হোক, দাবি পরিবারের। ইতিমধ্যেই তিনি নীলরতন হাসপাতালের কর্তৃপক্ষকে তাঁর সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন। তাঁরাও জানিয়েছেন, মৃতার স্বামী যেখানে চাইবেন সেখানেই নার্সের ময়নাতদন্ত হবে। এদিকে ঘটনার খবর পাওয়ার পরেই বৃহস্পতিবার (১৩ অগস্ট) দুপুরে এনআরএসে গিয়ে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তিনি জানিয়েছেন, মৃত্যুর কারণ তার কাছে একই রকম সন্দেহভাজন। কেন মারা গেলেন, কী ভাবে মারা গেলেন, মারা যাওয়ার সময়ে কী কী ঘটনা ঘটেছিল, এর উত্তর তো পুলিশ দেবে। প্রশাসন ও পুলিশ তদন্ত চলবে। যা যা বিষয় পাওয়া গিয়েছে, সবটাই পুলিশ এবং প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। লালবাজার থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ঘটনাস্থলে রয়েছেন, কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার কুণাল আগরওয়াল এবং ডিসি সুবিমল পাল।

নার্সের নাম রুপালি বর্মন। মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা তিনি। কর্মসূত্রে দমদমে থাকতেন। হাসপাতাল সূত্রের খবর, তিনি ডিউটিতে যোগ দেওয়ার পর ফেন্টানিলের তিনটি ভায়াল শরীরে ইনজেক্ট করে শৌচাগারে গিয়েছিলেন। অনুমান, তিনি কনুইয়ের সন্ধিস্থলের শিরায় ওষুধটি ইনজেক্ট করেছিলেন। তাতেই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু কেন তিনি ফেন্টানিল নিয়ে শৌচালয়ে গেলেন তা স্পষ্ট নয়। তাঁর মৃত্যুর কারণ জানতে ধোঁয়াশায় পুলিশ। এদিকে সূত্রের খবর, বুধবার রাতে এইচডিইউ ওয়ার্ডে যে ভিডিওগুলি তোলা হয়েছিল, তা ডিলিট করা হয়েছে। এদিকে এই ঘটনায় তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্য দফতর। কমিটির নেতৃত্ব দেবেন এনআরএসের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান। কমিটিতে থাকবেন প্রিন্সিপাল, এমএসভিপি, নার্সিং সুপার, মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান, সাফাইকর্মীদের বিভাগীয় প্রধান এবং সুরক্ষাকর্মীদের বিভাগীয় প্রধান। সাত দিনের মধ্যে ওই কমিটিকে স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, কলকাতা মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত করানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের