স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাকদহে পঞ্চায়েত প্রধানের বাড়িতে গাছ কাটার কাজ করতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হলেন দুই ব্যক্তি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে চাকদহ থানার বিষ্ণুপুর দুবড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে প্রধানের বাড়িতে গাছের ডাল কাটার কাজে গিয়েছিলেন দেবদাস মুন্ডারি ও সরজিত সরদার। কাজ চলাকালীন গাছের গোড়ায় পড়ে থাকা একটি বস্তু নজরে আসে। সেটি পরিষ্কার করতে গিয়েই আচমকা বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের জেরে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দু’জনকেই কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়।জানা গিয়েছে, বিস্ফোরণে দেবদাস মুন্ডারির হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে। তাঁর চোট অত্যন্ত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। সরজিত সরদারও গুরুতর জখম হয়েছেন।

আরও পড়ুনঃ দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

গাছের গোড়ায় বোমাটি কীভাবে এল, কে বা কারা সেটি সেখানে রেখেছিল এবং কী উদ্দেশ্যেই বা রাখা হয়েছিল-তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের