শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত সাত জন। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই মর্মান্তিক আগুনের সূত্রপাত। এই ঘটনার পরই প্রশ্ন উঠছে বাড়ি বা অফিসের বৈদ্যুতিক ব্যবস্থা কতটা  নিরাপদ? বিশেষজ্ঞদের মতে, সামান্য অবহেলা বা বৈদ্যুতিক ব্যবস্থার ত্রুটি বড় অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। বিশেষ করে পুরনো ও দুর্বল ওয়্যারিং, ইঁদুরে তার কেটে যাওয়া বা ইনসুলেশন নষ্ট হলে শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ে। কি ভাবে বড় দুর্ঘটনা এড়াবেন জেনে নিন… 

কীভাবে বিপদ হয়? 

একটি মাত্র সকেটে এসি, গিজার, মাইক্রোওভেনের মতো একাধিক ভারী বৈদ্যুতিক যন্ত্র একসঙ্গে চালালে অতিরিক্ত লোড তৈরি হতে পারে। এর ফলে তার অতিরিক্ত গরম হয়ে গলে গিয়ে আগুন লাগার আশঙ্কা থাকে। নিম্নমানের তার, প্লাগ বা সুইচ ব্যবহার করলেও বিপদ বাড়ে। 

আরও একটি বড় সমস্যা হল লুজ কানেকশন। প্লাগ বা সকেট ঠিকমতো সংযুক্ত না থাকলে সেখান থেকে বারবার স্ফুলিঙ্গ তৈরি হতে পারে। বর্ষাকালে স্যাঁতসেঁতে দেওয়াল বা বৈদ্যুতিক লাইনের কাছে জল পৌঁছলেও শর্ট সার্কিটের আশঙ্কা বেড়ে যায়।

কীভাবে নিরাপদ থাকবেন?

বাড়ির প্রতিটি সার্কিটে সঠিক ক্ষমতার এমসিবি বা সার্কিট ব্রেকার থাকা জরুরি। শর্ট সার্কিট হলে এটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বড় বিপদ ঠেকাতে সাহায্য করে। পাশাপাশি নিয়মিত বৈদ্যুতিক তার, সুইচবোর্ড ও সংযোগ দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে পরীক্ষা করানো উচিত। 

প্লাগ বা সকেট অস্বাভাবিক গরম হচ্ছে কি না, পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে কি না বা স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে কি না এসব লক্ষণ কখনও উপেক্ষা করবেন না। এমন কিছু দেখা গেলে নিরাপদভাবে মেইন সুইচ বন্ধ করে দ্রুত দক্ষ ব্যক্তির সাহায্য নিন। বাড়ি বা অফিসে অগ্নিনির্বাপক যন্ত্র রাখাও জরুরি।

তারাপীঠের ঘটনা ফের একবার মনে করিয়ে দিল, বৈদ্যুতিক নিরাপত্তায় সামান্য গাফিলতিও ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। তাই এসি-সহ সমস্ত বৈদ্যুতিক যন্ত্র নিয়ম মেনে ব্যবহার করুন এবং সময়মতো বৈদ্যুতিক ব্যবস্থার রক্ষণাবেক্ষণ করুন। 

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া