৪৯ দিন পর শনির নক্ষত্র পরিবর্তন, পুজোর আগেই সুখবর ৬ রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফল ও ন্যায়বিচারের দেবতা বলা হয়। তাই শনির নক্ষত্র পরিবর্তনকে জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফল ও ন্যায়বিচারের দেবতা বলা হয়। তাই শনির নক্ষত্র পরিবর্তনকে জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শনির প্রভাব ধীরে ধীরে দৃশ্যমান হলেও, এর ফলাফল দীর্ঘস্থায়ী হয়। শনি বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। ইতিমধ্যেই শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। ৯ অক্টোবর সন্ধ্যায় শনি উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ দশায় প্রবেশ করবে। উত্তরা ভাদ্রপদ হল শনির নিজস্ব নক্ষত্র। তাই, নিজ নক্ষত্রে আগমনকে শনির বিশেষ বলে মনে করা হচ্ছে। যার ফলে ছয় রাশির জাতকরা সুসংবাদ পাবেন। তাঁরা কারা জেনে নিন…

বৃষ রাশিঃ শনির নক্ষত্র পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। থেমে থাকা ব্যবসায়িক কাজগুলি গতি পাবে। কর্মরত ব্যক্তিরা নতুন দায়িত্ব বা সুযোগ পাবেন। কঠোর পরিশ্রমের পুরস্কার পেলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে।

মিথুন রাশিঃ ৯ অক্টোবরের পর মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। আপনার বহু প্রতীক্ষিত প্রকল্প সাফল্য পাবে। যারা চাকরি ও ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরা সুসংবাদ পাবেন।

কন্যা রাশিঃ শনির এই অবস্থান পরিবর্তন কন্যারাশির জাতক-জাতিকাদের সম্পর্কের জন্য ইতিবাচক। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি কমে যাবে। বিবাহিত জীবনে বোঝাপড়া উন্নত হবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন।

তুলা রাশিঃ তুলা রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। তারা তাদের প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকবেন। যারা কর্মরত আছেন, তারা নতুন দায়িত্ব বা শেখার সুযোগ পাবেন। কঠোর পরিশ্রমে সাফল্য পাবেন।

মকর রাশিঃ এই সময়টি মকর রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক ও ব্যক্তিগত স্বস্তি বয়ে আনবে। পুরোনো আর্থিক সমস্যার উন্নতি হবে। তবে, আপনার খরচ নিয়ন্ত্রণ করতে হবে।

কুম্ভ রাশিঃ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির নক্ষত্র পরিবর্তন মানসিক ও শারীরিক স্বস্তি বয়ে আনবে। দীর্ঘদিনের কোনও সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে নতুন মানুষের সঙ্গে আলাপ হবে। যা আপনার জীবনে নতুন সুযোগ বয়ে আনবে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের