জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি:  নদিয়ায় ফের ১২ নম্বর জাতীয় সড়কে বড়সড় বাস দুর্ঘটনা। লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ব্যারিকেডে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলেও খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাট থেকে যাত্রী নিয়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল বাসটি। ভাতজাংলার বসাকপাড়া এফসিআই গোডাউনের সামনে ১২ নম্বর জাতীয় সড়কে একটি লরিকে ওভারটেক করার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এরপর রাস্তার পাশে থাকা ব্যারিকেডে সজোরে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার পর বাসের ভিতরে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। নিজেদের উদ্যোগে বাসটি সরিয়ে আহত যাত্রীদের বের করে আনার চেষ্টা শুরু করেন তাঁরা। পরে আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হয়।  দুর্ঘটনার পর বাসের ভিতরে যাত্রীরা আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসটি তুলে আহত যাত্রীদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। প্রাথমিকভাবে প্রায় ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।  তবে মৃত ও আহতদের পরিচয় এবং দুর্ঘটনার সম্পূর্ণ কারণ এখনও স্পষ্ট নয়।

এদিকে, দুর্ঘটনার জেরে ১২ নম্বর জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল, চালকের গাফিলতি ছিল কি না কিংবা ওভারটেক করার সময় অন্য কোনও কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নদিয়ার এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে পরপর দুর্ঘটনা ঘিরে ফের উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে