রবিতে টালিগঞ্জে তুলকালাম, অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: টালিগঞ্জে রবিবার ছুটির দিনেই তুলকালাম কাণ্ড। ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল করে পার্টি অফিস বানিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস। এতদিন সেটাই দখল করেছিল রাজ্যের পূর্বতন শাসক দল। সেই দলীয় অফিস ভাঙতে গিয়েই গন্ডগোল বেঁধেছে। অভিযোগ, রাজ্যে পালাবদলের পর তৃণমূলের ওই দলীয় অফিসে আর কোনও কর্মী আসে না। কিন্তু বর্তমানে সেই দলীয় অফিসে কয়েকজন গরীব মানুষ বসবাস করছেন বলে দাবি স্থানীয়দের। যদিও ওয়াকফ বোর্ডের সম্পত্তি জোর করে দখল করে রাখা যায় না। আদালতের নির্দেশ হাতে নিয়েই টালিগঞ্জের সাহেববাগানে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ওই বেআইনি নির্মাণ ভাঙতে নিয়ে যাওয়া হয়েছে বুলডোজার। যদিও স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন। গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

আরও পডুন: বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য

বিক্ষোভরত স্থানীয়দের দাবি, বিগত ১৫ বছর ধরে এই জায়গায় নির্মাণ হয়ে রয়েছে। আগের সরকারের দলীয় অফিস ছিল, তখন কেউ কিছু বলেনি। আচমকাই আজ সকালে পুলিশ এসে উচ্ছেদ করছে। বেশ কয়েকটি পরিবারে এখন তৃণমূলের ওই পার্টি অফিসে থাকে। আগাম কোনও নোটিস দেওয়া হয়নি। এখন ওই গরীব মানুষগুলি কোথায় যাবে। এই দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। যদিও পুলিশের দাবি, তৃণমূল জোর করে ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল করে রেখে এই নির্মাণ করেছে। সেটা ভাঙার ও ওয়াকফের সম্পত্তি উদ্ধারের নির্দেশ রয়েছে। তাই সেই অবৈধ নির্মাণ ভেঙে জমি পুনরুদ্ধার করা হচ্ছে। বিক্ষোভের মাঝেই বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করেছেন প্রশাসনের আধিকারিকরা। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

নেপাল যাওয়ার পথে আটক আফগান যুবক, ইন্দো-নেপাল সীমান্তে বাড়ল নজরদারি

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল