বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির দ্বারকায় রহস্যজনক মৃত্যু এক অন্তঃসত্ত্বা মহিলা আধিকারিকের। ২১ অগস্ট নিজের বাড়ি থেকেই ৩০ বছর বয়সি নাজিয়া খানমকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নাজিয়ার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের হাতে নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাজিয়া প্রতিরক্ষা মন্ত্রকে সহকারী সেকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চলতি বছরের ১১ এপ্রিল আজম আলি খানের সঙ্গে তাঁর বিয়ে হয়। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই নানা কারণে তাঁকে হেনস্থা করা হত। গালিগালাজের পাশাপাশি শারীরিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়া ও প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। নাজিয়ার বাবা তওয়াব খানের অভিযোগ, মেয়ে ফোনে একাধিকবার শ্বশুরবাড়ির অত্যাচারের কথা জানিয়েছিলেন। মৃত্যুর আগে তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও দাবি পরিবারের। তাঁদের অভিযোগ, বিষয়টি জানার পরেও নাজিয়ার স্বামীর আচরণে কোনও পরিবর্তন হয়নি। অন্যদিকে, পুলিশকে দেওয়া বয়ানে নাজিয়ার স্বামী বিষয়টিকে অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার আগে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এরপর নাজিয়া তাঁকে একটি ঘরে আটকে দিয়ে অন্য ঘরে চলে যান। কোনওভাবে ঘর থেকে বেরিয়ে তিনি বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করেন। বাড়িওয়ালা বারান্দায় এসে মইয়ের সাহায্যে তাঁকে বের করে আনেন বলে দাবি তাঁর। এরপর জানালা দিয়ে তাকিয়ে তিনি নাজিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে পুলিশকে জানান।

আরও পড়ুন: মর্মান্তিক! ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন উঠতি ফুটবলার

ঘটনার খবর পেয়ে নাজিয়ার পরিবারের সদস্যদেরও জানায় পুলিশ। পরে তাঁর বাবা তওয়াব খান এবং ভাই বিজওয়াসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীনেশ রানার সামনে নিজেদের দাবি জানান। তওয়াব খান তাঁর জামাইকে মেয়ের মৃত্যুর জন্য দায়ী করে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে নাজিয়াকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলা হলেও, এফআইআরে স্বামীর বয়ানে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়ার কথা উল্লেখ রয়েছে। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ৮৫ নম্বর ধারা, অর্থাৎ স্বামী বা তাঁর আত্মীয়দের দ্বারা নিষ্ঠুরতা এবং ১০৮ নম্বর ধারা, অর্থাৎ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের হয়েছে। নাজিয়ার মৃত্যুর নেপথ্যে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

কর্মীসংখ্যার চেয়ে বেতনের খরচ বেশি! নিয়োগ নিয়ে কলকাতা পুরসভায় বিশেষ তদন্ত কমিটি গঠন

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

হাঢ়িম ঘটনা ধূপগুড়িতে! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের

আত্মহত্যা নাকি খুন? গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত বরাহনগর, আটক স্বামী-শাশুড়ি

মর্মান্তিক! ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন উঠতি ফুটবলার

টাকা লুটের পর এলোপাথাড়ি গুলি! আমেরিকায় নিজের দোকানেই খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য

রবিতে টালিগঞ্জে তুলকালাম, অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ

‘পুলিশ শুধু বন্দুকের ট্রিগার টিপবে,’ গুন্ডাদমনে চরম হুঁশিয়ারি দিলীপের