‘আমাদের বিষয়ে নাক গলাবেন না’, ‘ডন ৩’ কাণ্ডে ইম্পাকে কড়া হুঁশিয়ারি রণবীরের

এবার এই বিষয়ে IMPAA (ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন)-এরও হস্তক্ষেপ চাইছেন না রণবীর সিংহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোর কারণে বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেতা রণবীর সিংহ। ছবির পরিচালক ফারহান আখতারের অভিযোগের ভিত্তিতে অভিনেতাকে বলিউড থেকে নিষিদ্ধ করার ডাক দিয়েছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। তাঁর সঙ্গে কাউকে ছবি না করার অনুরোধ জানানো হয়েছিল। যদিও FWICE-এর এমন সিদ্ধান্তে অনেকেই বিরোধিতা জানিয়েছিলেন। শেষমেশ রণবীর পাল্টা FWICE-কে আইনি নোটিশ পাঠায়। বাধ্য হয়ে অভিনেতার বিরুদ্ধে জারি করা অসহযোগিতার নির্দেশিকা প্রত্যাহার করে নেয় FWICE। এবার এই বিষয়ে IMPAA (ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন)-কেও হস্তক্ষেপ না করার হুঁশিয়ারি রণবীর সিংহের। গত ১৮ অগস্ট এই নিয়ে একটি সভা করেছিল ইম্পা।

সেখানে রণবীরের আইনি দল একটি চিঠি জমা দিয়ে জানায় যে, ইম্পা যেন কোনভাবেই এই বিষয়ে হস্তক্ষেপ না করে। যদি রণবীরের কথা না শোনা হয়, তাহলে তিনি অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পথে যাবেন। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আইএমপিপিএ-র একজন সদস্য জানিয়েছেন, ‘ডন ৩-থেকে রণবীরের সরে দাঁড়ানো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা সমাধানের জন্যে গত ১৪ অগস্ট ইম্পা প্রথম বৈঠক করেছিল।  সেখানে রণবীরের আইনি দল একটি চিঠিতে জানিয়ে দেয় যে, ‘ডন ৩’-এর প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে অভিনেতার কোনও আনুষ্ঠানিক চুক্তি ছিল না। বরং তাঁদের মধ্যে কেবল একটি সমঝোতা চুক্তি সাক্ষর হয়েছিল। এরপরেও তাঁরা কেন অভিনেতার কাছে ক্ষতিপূরণ বাবদ ৪৫ কোটি টাকা দাবি করেছিল, তা জানা নেই। এই নিয়ে অভিনেতা জবাবও চেয়েছিলেন। এখন, আইএমপিপিএ-র উচিত এক্সেল এন্টারটেইনমেন্টের অভিযোগটি খারিজ করে দেওয়া। কারণ এটি সংস্থার এক্তিয়ারের বাইরে। এর নিষ্পত্তি শুধুমাত্র আদালতই করতে পারবে।’

রণবীরের চিঠি পাওয়ার পর আইএমপিপিএ ১৪ অগস্টের বৈঠকটি স্থগিত করে। আর দ্বিতীয় বৈঠকটি হয় ১৮ অগস্ট। যেখানে, রণবীরের আইনি দল আরও একটি চিঠি পাঠিয়ে বলে, ‘এই বিষয়ে এক্সেল এন্টারটেইনমেন্টের অভিযোগ করার আর কোনও ভিত্তি নেই। ফারহান ও রীতেশ চাইলে বিষয়টি আদালতে নিয়ে যেতে পারেন। যদি তাঁদের কথা শুনে ইম্পা কোনও প্রস্তাব পাস করে, তাহলে রণবীর আইনি পথে যাবেন।’ বিষয়টি এখন খতিয়ে দেখছে ইম্পা-র আইনি দল। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইম্পা। 

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ