‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর তৃণমূল ভেঙে এখন দুই শিবিরে পরিণত হয়েছে। কালীঘাটপন্থী ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী। আর সেই দুই শিবিরের তরফেই আজ, শুক্রবার দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি পালন করা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশেই দুটি পৃথক জায়গায় সীমিত জমায়েত নিয়ে ছাত্র পরিষদের অনুষ্ঠান পালন করেছে ঘাসফুলের দুই শিবির। রাণি রাসমণি অ্যাভিনিউ-তে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ‘মমতার সরকার ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র আন্দোলনের প্রোডাক্ট। ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে করতে হবে। ছাত্র সংসদ নির্বাচন না করলে সমস্যা হয়। ছাত্রদের দ্বারাই সবকিছু পরিচালনা করা হয়।’

আরও পডুন: ‘আমাদের মৃত্যুর জন্যে দায়ী রবীন্দ্রনাথ’, ধনেখালিতে ঝুলন্ত উদ্ধার বাবা-মা-মেয়ের দেহ

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘কালীঘাট তৃণমূলে একটা নেতা আছে। যে আসলে বাঘরোল, তাঁকে বাঘ বানানোর চেষ্টা চলছে। তাতে লাভ নেই।’ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসদের। ঋতব্রত শিবিরের নেতা ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘মন্দির-মসজিদের রাজনীতি উনিই শুরু করেছেন। গত ১৫ বছর ধরে নৈরাজ্য চালিয়েছে রাজ্যে। দলের টাকা নিজেদের স্বার্থে ব্যবহার করছে। অথচ দলের কর্মীদের কাজে লাগাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন কলেজে কলেজে ছাত্র সংসদের ভোট করাতে দেননি। ভোট বন্ধ করে রেখেছিলেন। আমি বলেছিলাম কলেজে ভোট বন্ধ না করতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার কথা শোনেননি।’

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক