রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেললাইনে মেরামতির কাজের জন্য শিয়ালদহ ডিভিশনের একাধিক শাখায় ট্রেন পরিষেবায় পরিবর্তন করা হয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পূর্ব রেল। আগামী রবিবার, ৩০ অগস্ট রাত ১২টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই সময় ট্র্যাফিক ব্লক রাখা হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের লাইন বদলানোর জন্য ব্যবহৃত বিভিন্ন পয়েন্টে মেরামতি করা হবে। পাশাপাশি কয়েকটি অংশ নতুন করে তৈরি করা হবে এবং পুরোনো ট্র্যাকের কিছু অংশও বদলে ফেলা হবে। দু’টি রেললাইনের সংযোগস্থলে থাকা পুরোনো যন্ত্রাংশও পরিবর্তন করা হবে। এই কাজের জেরে শিয়ালদহ স্টেশনের কয়েকটি লাইনে ট্রেন ঢোকা ও বেরোনোর ক্ষেত্রে সাময়িক সমস্যা হতে পারে। তাই যাত্রীদের পরিষেবায় প্রভাব কমাতে রাত থেকে ভোর পর্যন্ত সময়কে কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।

 কোন কোন ট্রেন বাতিল?

শিয়ালদহ–হাবরা: ৩৩৬৫১ UP/৩৩৬৫২ DN এবং ৩৩৬৫৩ UP/৩৩৬৫৪ DN লোকাল বাতিল।

শিয়ালদহ–কল্যাণী সীমান্ত: ৩১৩১৩ UP/৩১৩১৬ DN লোকাল বাতিল।

শিয়ালদহ–ডানকুনি: ৩২২১৭ UP/৩২২১৮ DN লোকাল বাতিল।

শিয়ালদহ–রানাঘাট: ৩১৬১৫ UP/৩১৬২০ DN লোকাল বাতিল।

এ ছাড়াও লালগোলা–শিয়ালদহ ৫৩১৭২ DN লোকাল শিয়ালদহ পর্যন্ত না গিয়ে দমদম জংশন পর্যন্ত চলবে। পরে খালি রেকটি উপযুক্ত ব্যবস্থায় শিয়ালদহে নিয়ে যাওয়া হবে। রেলের দাবি, মেরামতির কাজ শেষ হলে ট্রেন চলাচল আরও নিরাপদ হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং-সহ বিভিন্ন বিভাগের কর্মীদের নিয়ে বিশেষ দল তৈরি করা হয়েছে। পরিষেবার পরিবর্তন সম্পর্কে শিয়ালদহ স্টেশন থেকে নিয়মিত ঘোষণা করা হবে।

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত