‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের বাইরের শত্রুদের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। বারবারই বহিরাগত শত্রুদের সঙ্গে লড়ে দেশকে বাঁচিয়েছে সেনারা। অপারেশন সিঁদুর তার জ্বলন্ত প্রমাণ। কিন্তু ঘরের শত্রুদের অর্থাৎ দেশের ভিতরে থেকে যাঁরা দেশবিরোধী কাজ করে, তাঁদের সঙ্গে কারা লড়ব? সেই প্রশ্নের উত্তর আজ, শুক্রবার ভবানীপুরে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ভবানীপুরে রাখি বন্ধন উৎসবে যোগ দিয়ে দেশবিরোধীদের বিরুদ্ধে সাফাই অভিযানের ডাক দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বাইরের শত্রুদের সঙ্গে লড়ছে সেনারা। কিন্তু ঘরের শত্রুদের অর্থাৎ যারা ভারতে থেকে শত্রুতা করছে তাঁদের বিরুদ্ধে লড়ব আমরা। সমাজ ও দেশবিরোধীদের আবর্জনার মতো ঝেঁটিয়ে বের করে দেব। এই সংকল্প পবিত্র রাখি বন্ধনের উৎসবের দিন নিলাম।’

এরই সঙ্গে আজাদি স্লোগান নিয়েই তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কষ্ট হয় যখন, কলকাতার রাস্তায় আজাদি স্লোগান ওঠে। কীসের আজাদি? দেশ তো কবেই স্বাধীন। কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান কেন? এসব শুনলে অবাক হই, মন কষ্ট পায়। যাদবপুরের দেওয়ালে লেখা থাকে রেড স্যালুট কিষাণজি। কী শেখাচ্ছেন নতুন প্রজন্ম কে? কে এই কিষাণজি। যিনি দেশভাগের দাবি করে। সংবিধান না মানা কিষাণজি। পূূর্ণাঙ্গ বন্দে মাতরম গাইতে কেন আপত্তি? ভিতরে থেকে যারা আক্রমণ করে তাদেরকেও বাড়ির আবর্জনার মতো পরিষ্কার করার শপথ নিতে হবে।’

আরও পডুন: মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

রাখি বন্ধনের মাহাত্ম্য বোঝাতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘রাখি পূর্ণিমার একটি ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। তার সঙ্গে রাখি বন্ধনের একটি বিরাট মাহাত্ম্য রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে ১৯০৫ সালে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। যার ফলে ইংরেজরা বাংলা ভাগ করা থেকে বিরত থাকতে বাধ্য হয়েছিলেন। তাই রাখি কেবলমাত্র সুতো বা কাপড়ের একটা টুকরো নয়। এটা অনেকটা শক্তিশালী বন্ধন। পশ্চিমবঙ্গ সরকার রাখি বন্ধন উৎসবকে দেশপ্রেমের বন্ধন উৎসব হিসেবে পালন করছে। মোট সাড়ে তিন হাজার গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা এলাকায় পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। মোট সরকারি স্তরে ৪০০০ প্রোগ্রাম রয়েছে রাখিকে কেন্দ্র করে।’

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

বাড়িতে বানান বেলুচিস্তানের জনপ্রিয় পদ আলু কিমা, জানুন সহজ রেসিপি

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ