নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ঘিরে শুরু হল রাজনৈতিক চাপানউতোর। দুর্গাপুরে স্কুলের পাশের জঙ্গলে পড়ে থাকা নেহরুর বিশাল মূর্তি ঘিরে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে জেলা কংগ্রেস। তাদের দাবি, একটি অনুষ্ঠানের জন্য জায়গা খালি করতে ক্রেন দিয়ে মূর্তিটি সরিয়ে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাকে নেহরুর প্রতি চরম অবমাননা বলে দাবি করে দ্রুত মূর্তিটি আগের জায়গায় বসানোর দাবি জানিয়েছে কংগ্রেস।

দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাইমারি স্কুলের পাশে একটি মেডিটেশন সেন্টার রয়েছে। সেই সেন্টারের সামনেই দীর্ঘদিন ধরে স্থাপিত ছিল জওহরলাল নেহরুর একটি বড় মূর্তি। কংগ্রেসের অভিযোগ, শুক্রবার সেখানে রাখিবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান করার জন্য জায়গা প্রয়োজন হওয়ায় ক্রেন এনে মূর্তিটি সরিয়ে স্কুল সংলগ্ন জঙ্গলে ফেলে দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়ায় কংগ্রেসের মধ্যে। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তিকে এভাবে সরিয়ে ফেলে রাখা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে মূর্তিটি আগের জায়গায় পুনঃস্থাপন করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম

কংগ্রেসের দাবি, যে রাখিবন্ধন অনুষ্ঠানের জন্য মূর্তিটি সরানো হয়েছে বলে অভিযোগ, সেই কর্মসূচিতে দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। ফলে গোটা ঘটনায় বিজেপির ভূমিকা রয়েছে বলেই অভিযোগ তুলেছে কংগ্রেস নেতৃত্ব। তবে কংগ্রেসের অভিযোগ সরাসরি খারিজ করেছেন বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নেহরুর মূর্তি সরানোর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বরং কংগ্রেসেরই একটি অংশ গোপনে তৃণমূলে যোগ দিয়েছে এবং তাদেরই কেউ এই কাজ করেছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। চন্দ্রশেখর বলেন, রাজনৈতিকভাবে বিজেপিকে হেয় করতেই এখন মূর্তি সরানোর ঘটনায় দলের দিকে আঙুল তোলা হচ্ছে। একইসঙ্গে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। বিজেপি বিধায়কের আরও দাবি, এর আগেও দুর্গাপুরে একাধিক ইউনিয়ন কার্যালয় ভাঙার সময় তাঁর হস্তক্ষেপে রাজীব গান্ধির মূর্তি রক্ষা পেয়েছিল। তাই নেহরুর মূর্তি সরানোর ঘটনায় বিজেপিকে দায়ী করার কোনও যুক্তি নেই বলেই তাঁর বক্তব্য।

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, বিএসএফের জালে এক মহিলা

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, ২ দিন পর বাজে কদমতলা ঘাট থেকে মিলল দেহ

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী