ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। তাঁদের মাসিক সাম্মানিক ২ হাজার টাকা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। দৈনিক সাম্মানিকও বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এতদিন যেখানে দিনে ৩৭৮ টাকা পাওয়া যেত, এবার থেকে তা বেড়ে দাঁড়াল ৪৪৫ টাকা। অর্থাৎ, প্রতিদিন ৬৭ টাকা করে বৃদ্ধি পেল ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের সাম্মানিক। পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে নিয়মিত দায়িত্বে থাকা ভিলেজ পুলিশ ভলান্টিয়াররাই এই বর্ধিত হারের সুবিধা পাবেন।

সাম্মানিক বৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চের তরফে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের সাম্মানিক বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনাধীন ছিল। শেষ পর্যন্ত অর্থ দফতরের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর করার পথে এগিয়েছে রাজ্য। নতুন নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, শুধুমাত্র সাম্মানিকের হারেই পরিবর্তন আনা হয়েছে। তাঁদের চাকরি বা পরিষেবা সংক্রান্ত অন্যান্য শর্ত আগের মতোই থাকবে। ১ অগস্ট ২০২৬ থেকেই নতুন হার কার্যকর হওয়ায় ওই তারিখ থেকেই বর্ধিত সাম্মানিক পাওয়ার কথা ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের।

আরও পড়ুন: বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

এর আগে সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাঁদের মাসিক ভাতা ২ হাজার টাকা বাড়িয়ে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা করা হয়েছে। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়াররা এই বর্ধিত ভাতা পাবেন। সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রেও বর্ধিত ভাতা ১ অগস্ট ২০২৬ থেকে কার্যকর হয়েছে। অর্থাৎ অগস্ট মাস থেকেই মাথাপিছু মাসিক ১২ হাজার টাকা করে ভাতা পাওয়ার কথা তাঁদের। দীর্ঘদিন ধরেই সিভিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধির বিষয়টিও সরকারের বিবেচনায় ছিল। শেষ পর্যন্ত তাঁদের মাসিক ভাতা ২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভাতা বৃদ্ধির পাশাপাশি তাঁদের অন্যান্য পরিষেবা সংক্রান্ত শর্তে কোনও পরিবর্তন করা হয়নি।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন