জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরভর অপেক্ষার অবসান। আগামিকাল শুক্রবার জন্মাষ্টমী। ভগবান গোপালকে নিবেদন করতে বাজারের প্যাকেটজাত পানীয়ের বদলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন পাকা তালের দারুণ স্বাদের স্মুদি। তালের শাঁস, দুধ ও সামান্য মিষ্টির মিশেলে তৈরি এই পানীয় ভগবানকে খুশি রাখবে। খুব অল্প সময়েই ব্লেন্ডারে তৈরি হয়ে যাবে এই রিফ্রেশিং স্মুদি।

উপকরণ

পাকা তালের শাঁস – ১ কাপ

ঠান্ডা দুধ – ১ কাপ

টক দই – ১/২ কাপ

চিনি বা মধু – ২ টেবিল চামচ

এলাচ গুঁড়ো

কাজু বা কাঠবাদাম কুচি – ১ টেবিল চামচ

ভ্যানিলা এসেন্স – কয়েক ফোঁটা

প্রণালি

প্রথমে পাকা তাল থেকে শাঁস বের করে ভালভাবে ছেঁকে নিন। তালের আঁশ বা শক্ত অংশ যেন না থাকে, সেদিকে খেয়াল রাখুন। এবার ব্লেন্ডারে তালের শাঁস, ঠান্ডা দুধ, টক দই, চিনি বা মধু এবং এলাচ গুঁড়ো দিয়ে দিন। চাইলে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্সও যোগ করতে পারেন। সব উপকরণ একসঙ্গে ভালভাবে ব্লেন্ড করুন। স্মুদির মিশ্রণটি ঘন ও মসৃণ হয়ে এলে ব্লেন্ডার বন্ধ করে দিন। এবার গ্লাসে কয়েকটি বরফের কিউব দিয়ে তার উপর তালের স্মুদি ঢেলে দিন। উপর থেকে কাজু বা কাঠবাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২