সাতসকালে অ্যাকশন মোডে ED, কলকাতা-সহ ১৪টি জায়গায় চলছে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার সাতসকালে ফের কলকাতায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জাতীয় সড়কের বিভিন্ন টোল প্লাজায় জালিয়াতি করে টোল আদায়ের অভিযোগের তদন্তে দেশের ১৪টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

২০০২ সালের অর্থ পাচার প্রতিরোধ আইন (PMLA)-এর আওতায় এই অভিযান চলছে। বুধবার সকালে কলকাতা ছাড়াও উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, জম্মু, মধ্যপ্রদেশ এবং দিল্লি-এনসিআর এলাকার একাধিক ঠিকানায় হানা দেন ইডির আধিকারিকরা। টোল আদায়ে আর্থিক অনিয়ম এবং জালিয়াতির মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগের সূত্র ধরেই এই তল্লাশি বলে জানা গিয়েছে। ED সূত্রে খবর, জাতীয় সড়কের একাধিক টোল প্লাজায় টোল আদায়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। নির্দিষ্ট ব্যবস্থার বাইরে গিয়ে টোল আদায় এবং সেই অর্থের একটি অংশ সরিয়ে দেওয়ার অভিযোগও তদন্তের আওতায় রয়েছে। এই ঘটনায় অর্থের লেনদেনের সঙ্গে কারা জড়িত, কোথা থেকে সেই টাকা এসেছে এবং কোথায় তা সরানো হয়েছে, সেই বিষয়গুলিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অভিযানে একাধিক নথি, আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র এবং ডিজিটাল তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থার আর্থিক লেনদেনের নথিও পরীক্ষা করছেন আধিকারিকরা। তল্লাশি শেষে কী কী নথি বা তথ্য উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি ED। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

‘ধর্মান্তকরণের জন্যই দেশভাগ হয়েছে, আর হতে দেওয়া হবে না’, কড়া বার্তা দিলীপের

ক্যামাক স্ট্রিট-কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় ডেরেক, তলব অভিষেকের আপ্তসহায়ককেও

ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, মার্কিন নাগরিকদের ঠকিয়ে সাইবায় প্রতারণায় গ্রেফতার ১১

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তেই তেলের বাজারে আগুন, এক ধাক্কায় বাড়ল দাম

চেয়ারে বসা অবস্থায় উদ্ধার মহিলার দেহ! মৃত্যুর কারণ শুনলে চমকে উঠবেন

বন্যা-ধসে বিপর্যস্থ নেপাল, উদ্ধার অভিযানে পঞ্চম এয়ারক্রাফ্ট পাঠাল ভারত

তামিলনাড়ুর ৫২ মন্দিরে স্মার্টফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল বিজয়ের সরকার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

ইরানে বিয়েবাড়িতে আছড়ে পড়ল মার্কিন ক্ষেপণাস্ত্র, শিশু-সহ নিহত ৫

নেপাল বিপর্যয় কেড়েছে বুকের ধনকে, খড়ের তৈরি ছেলের প্রতীকী শরীরে মুখাগ্নি ‘হতভাগ্য’ বাবার

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা