রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অনেক সময় কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই বাড়ির পরিবেশ ভারী বা অস্বস্তিকর বলে মনে হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে বিরক্তি, অশান্তি বা মন খারাপের মতো পরিস্থিতিও তৈরি হয়। বাস্তু মতে, বাড়ির পরিবেশের সঙ্গে এর যোগ থাকতে পারে। বিশেষ করে রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কয়েকটি সহজ নিয়ম মেনে চললে বাড়ির পরিবেশ আরও ইতিবাচক রাখা সম্ভব বলে মনে করা হয়। রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ জিনিস দিয়েই করা যায় এমন কিছু বাস্তু-টোটকা রইল।

 রক সল্ট রাখুন ঘরের কোণে

বাস্তু মতে, নেতিবাচক শক্তি দূর করতে রক সল্ট বা সৈন্ধব লবন অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। বাড়িতে অস্বস্তিকর পরিবেশ অনুভূত হলে একটি কাচের বাটিতে সামান্য সৈন্ধব লবন নিয়ে ঘরের কোনও কোণে রাখতে পারেন। প্রতি ১২-১৫ দিন অন্তর সেই লবন বদলে ফেলতে হবে। বিশ্বাস করা হয়, এতে বাড়ির নেতিবাচকতা অনেকটাই কমে।

আরও পড়ুনঃ ডিমের চেনা স্বাদে আনুন নতুন টুইস্ট, বানিয়ে ফেলুন ডিমের ঝাল ভর্তা

 হলুদে 

রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হল হলুদ। বাস্তু মতে, সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় তাতে সামান্য হলুদ দেওয়া শুভ বলে মনে করা হয়। এছাড়াও হলুদ দিয়ে বাড়ির মূল দরজায় স্বস্তিক চিহ্ন আঁকার রীতিও রয়েছে। এতে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে বলে বিশ্বাস।

 কর্পূরের সঙ্গে লবঙ্গ

সন্ধ্যায় কর্পূরের সঙ্গে ২টি লবঙ্গ জ্বালিয়ে তার ধোঁয়া ঘরের বিভিন্ন কোণে দিতে পারেন। বাস্তু মতে, এই পদ্ধতিতে বাড়ির পরিবেশ সতেজ হয় এবং নেতিবাচকতা দূর হতে পারে। অনেকে এটিকে অশুভ দৃষ্টি কাটানোর উপায় হিসেবেও মনে করেন।

রান্নাঘর পরিষ্কার রাখাও জরুরি

বাস্তু মতে, রাতে রান্নাঘরে নোংরা বাসন ফেলে রাখা উচিত নয়। ঘুমোতে যাওয়ার আগে বাসন পরিষ্কার করে সিঙ্ক ফাঁকা রাখার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে রান্নাঘর ও বাড়ির অন্যান্য জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে পরিবেশও সুন্দর থাকে। তবে মনে রাখবেন, এগুলি বাস্তু ও লোকবিশ্বাসভিত্তিক পরামর্শ; নেতিবাচক অনুভূতির বৈজ্ঞানিক কারণ হিসেবে এগুলিকে ধরা যায় না।

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক