মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: ওটিটি-র পর এবার বড় পর্দায় ‘মির্জাপুর’-এর জাদু। দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল এবং দিব্যেন্দু অভিনীত এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে শুরু থেকেই ছিল প্রবল উন্মাদনা। আর মুক্তির প্রথম দিনেই তার প্রভাব দেখা গেল বক্স অফিসে। প্রথম দিনে ভারতে ছবিটি নজরকাড়া আয় করেছে।  

তথ্য অনুযায়ী, প্রথম দিনে ভারতে ছবিটির নেট কালেকশন ২৪.৭৫ কোটি টাকা। ১১ হাজার ১৩৫টি শো থেকে এই আয় করেছে ছবিটি। এর মধ্যে হিন্দি ভার্সন থেকে  আয় হয়েছে ২৪.৬০ কোটি টাকা, আর তেলুগু ভাষা থেকে আয় হয়েছে ১৫ লক্ষ টাকা। আগেই তিনটি সফল সিজন  অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে।  শুধু প্রথম দিনের ব্যবসাই নয়, দেশজুড়ে সব মিলিয়ে এই ছবি  প্রায় ২৯.৭০ কোটি টাকা আয় করেছে বলে ট্রেড রিপোর্টে উল্লেখ করা হয়েছে।  

আরও পড়ুন: উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

‘মির্জাপুর’ ওয়েব সিরিজের বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই বড় পর্দায় আনা হয়েছে এই গল্পকে। আবারও কালীন ভাইয়া হিসেবে পঙ্কজ ত্রিপাঠী, গুড্ডু পণ্ডিতের চরিত্রে আলি ফজল এবং মুন্না ত্রিপাঠীর চরিত্রে দিব্যেন্দু-কে দেখতে পেয়েছেন দর্শকরা। সঙ্গে রয়েছেন ফ্র্যাঞ্চাইজির একাধিক পরিচিত মুখ। জিতেন্দ্র কুমার, সোনাল চৌহান, রবি কিষাণ, মোহিত মালিক এবং সুশান্ত সিং-কে নতুন সংযোজন করা হয়েছে। প্রথম দিনের এই ব্যবসা নিঃসন্দেহে নির্মাতাদের জন্য বড় স্বস্তির খবর।  যদিও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ছবিটির বাজেট প্রকাশ করেননি, তবে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘মির্জাপুর: দ্য মুভি’ প্রায় ১০০ কোটি  টাকা বাজেটে নির্মিত হয়েছে।  

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন