ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মধ্যমগ্রাম বাজার থেকে সকলের চোখে ধুলো দিয়ে ইলিশ মাছ চুরি করে পালিয়েছিলেন ওই প্রৌঢ়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ধরা পড়ল সেই ভাইরাল মাছ চোর। পুলিশের জালে পুরুষ নয় বরং মহিলা চোর। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মধ্যমগ্রাম বাজার থেকে সকলের চোখে ধুলো দিয়ে ইলিশ মাছ চুরি করে পালিয়েছিলেন ওই প্রৌঢ়া। তাঁর কীর্তিকলাপ সবটাই সিসিটিভি ফুটেজে ফুটে ওঠে। এবং মজার ছলে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। আসলে এমন চুরির ঘটনা বোধহয় প্রথমবারই কেউ জানল। জানা গিয়েছে, আজ, রবিবার (৬ সেপ্টেম্বর) নিউ বারাকপুর বাজারে মহিলাকে দেখা যায়। সেখানে ভোলা মাছ কিনতে গিয়েছিলেন তিনি। তবে সিসিটিভি ফুটেজে তাঁর ছবি দেখেই চিনে ফেলেন নিউ বারাকপুর বাজার কমিটি। এবং সঙ্গে সঙ্গে তাঁরা মধ্যমগ্রাম বাজার কমিটিকে ফোন করেন। বাজার কমিটি থেকে মাছ ব্যবসায়ী প্রসেনজিৎ বিশ্বাস-সহ কয়েকজন নিউ বারাকপুরে গিয়ে তাঁকে মধ্যমগ্রামে নিয়ে আসেন।

সেদিন প্রসেনজিৎ বিশ্বাসের ৪০০০ টাকার মাছই চুরি করেছিলেন ওই মহিলা। এরপর মধ্যমগ্রাম পুলিশের কাছে তাঁকে তুলে দেন বাজার কমিটির সদস্যরা। আর মহিলা মাছ বাবদ ২৭০০ টাকা ফেরৎ দেয় মাছ ব্যবসায়ী প্রসেনজিৎ বিশ্বাসকে। তবে মহিলা কেন এই ঘটনা ঘটিয়েছিলেন? উত্তরে মহিলার দাবি, বহুদিন ধরে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছিল তাঁর। কিন্তু এই মুহূর্তে ইলিশ মাছ কেনার সামর্থ্য ছিল না তাঁর। তাই সেদিন মধ্যমগ্রাম বাজারে গিয়ে তাজা ইলিশ মাছ দেখে লোভ সামলাতে পারেননি তিনি। তাই এ ভাবে চুরি করেছেন। যদিও মধ্যমগ্রাম বাজারের একাধিক ব্যবসায়ীর অভিযোগ, তাঁদের কাছ থেকেও টাকা না দিয়ে মাছ-সহ অন্যান্য জিনিস চুরি করেছেন ওই মহিলা।

উল্লেখ্য, গত মঙ্গলবার মধ্যমগ্রাম কালীবাড়ি সংলগ্ন অমলেন্দু স্মৃতি ব্যবসায়ী সমিতির বাজারে গিয়ে ব্যবসায়ী প্রসেনজিৎ বিশ্বাসকে ভাল, বড়, সুস্বাদু ইলিশ দিতে বলেন বছর ষাটের ওই মহিলা। অভিযোগ, দেখেশুনে মাছ পছন্দ করে ওজনও করান। এর পরেই টাকা দিতে গিয়ে বলেন, টাকা সঙ্গে নেই। বাজারের উল্টো দিকে তাঁর কাঠগোলার দিকে দোকান আছে। কাউকে পাঠালে, তিনি দিয়ে দেবেন। এর পরেই প্রসেনজিৎ তাঁর এক ভাইকে ওই মহিলার সঙ্গে পাঠান। এরপর তিনি প্রসেনজিতের ওই ভাইকে রিক্সা ডেকে দিতে বলেন। সেই রিক্সাতে দুজনেই ওঠেন। ওই যুবকের কাছ থেকে মহিলা আরও ৩০০ টাকাও চেয়ে নেন। এরপর মাঝ পথে তিনি হঠাৎই একজনকে ফোন করে টাকার কথা বলেন। এর পরে কিছুটা এগোতে একটি দোকান দেখিয়ে রিক্সাচালক ও মাছ ব্যবসায়ীর ভাইকে টাকা নিতে বলে মহিলা নেমে যান। আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। ৪ হাজার টাকার ইলিশ তো গেলই, সঙ্গে ৩০০ টাকাও হাওয়া! এর পরেই মহিলার খোঁজে বাজারে বাজারে খবর যায়। অবশেষে আজ তাঁকে নিউ ব্যারাকপুরের বাজারে ভোলা মাছের দোকানে দেখতে পেয়েই আটকান নিউ ব্যারাকপুরের ব্যবসায়ীরা। যে দোকানে তিনি ভোলা মাছ কিনতে গিয়েছিলেন, তাঁর থেকেও ৫ কেজি ভোলা মাছ চান মহিলা। বলেন, বাড়িতে দিয়ে আসার জন্যে। তাতেই দোকানদারের সন্দেহ হয় এবং বাজার কমিটিকে খবর দেন। এরপরেই তাঁকে আটক করেন তাঁরা।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা