আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শুরুতেই ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৭ থেকে ৯ সেপ্টেম্বর অর্থাৎ সমাবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভবনাও রয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর পাশপাশি উত্তরপ্রদেশ থেকে পূর্ব দিকে সরে আসা একটি নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের উপর থাকা নিম্নচাপটি পূর্ব-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হলে তার প্রভাব বাংলাতেও পড়বে।

সোমবার (৭ সেপ্টেম্বর) পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। ওইদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার দু-একটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার (৯ সেপ্টেম্বর) দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতা ও সংলগ্ন এলাকাতেও আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত শহরে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। দিনের বিভিন্ন সময়ে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। নিম্নচাপের প্রভাব থেকে উত্তরবঙ্গও পুরোপুরি মুক্ত থাকছে না। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কিছু এলাকায় বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।

আজ থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা! কতজন পাবেন বার্ধক্য, বিধবা ভাতা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

মিলনমেলা প্রাঙ্গনে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের