অগ্ন্যুৎপাতের ছাইয়ে অন্ধকার আকাশ, ইন্দোনেশিয়ায় বন্ধ ৮ বিমানবন্দর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছাইয়ে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার বিমান পরিষেবা। মাউন্ট আনাক ক্রাকাতোয়া থেকে ছাই ছড়িয়ে পড়ায় নিরাপত্তার কারণে দেশের আটটি বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছে। আজ সোমবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় ১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পরিবহণমন্ত্রী দুদি পুরওয়াগান্ধি। এই পরিস্থিতিতে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বিমান চলাচল, দুর্ভোগে পড়েছেন ১ লক্ষ ৭০ হাজারের বেশি যাত্রী।

ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝামাঝি সুন্দা প্রণালীতে অবস্থিত আনাক ক্রাকাতোয়া। শুক্রবার গভীর রাতে আগ্নেয়গিরিটি থেকে নতুন করে অগ্ন্যুৎপাত শুরু হয়। এরপর বাতাসের সঙ্গে আগ্নেয় ছাই ছড়িয়ে পড়তে থাকে বিস্তীর্ণ এলাকায়। রাজধানী জাকার্তা-সহ আশপাশের একাধিক অঞ্চলের আকাশেও ছাইয়ের আস্তরণ দেখা যায়। পরিস্থিতি বিবেচনা করে প্রথমে রবিবার সকালে জাকার্তার সুকর্ণ-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। পরে নিরাপত্তার কারণে আরও সাতটি বিমানবন্দরের পরিষেবা স্থগিত করা হয়। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগ্নেয় ছাইয়ের কারণে বহু বিমান বাতিল করতে হয়েছে। এখনও পর্যন্ত ১,৫৫৮টি ফ্লাইট দেরিতে চলেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগকারী বিমানগুলিতে। পাশাপাশি দোহা, সিডনি এবং কুয়ালালামপুর-সহ একাধিক আন্তর্জাতিক রুটেও বিমান চলাচল ব্যাহত হয়েছে।

আরও পড়ুন: নেপাল জুড়ে পালিত হচ্ছে জাতীয় শোক, ধ্বংসযজ্ঞে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪০, এখনও নিখোঁজ ৫০০০

পরিবহনমন্ত্রী দুদি পুরওয়াগান্ধী জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে বিমান পরিষেবা কবে পুরোপুরি স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাঁর বক্তব্য অনুযায়ী, জাকার্তার কাছাকাছি লামপুং ও পশ্চিম জাভার মধ্যে যাতায়াতে গুরুত্বপূর্ণ এমন একটি বিমানবন্দর-সহ আটটি বিমানবন্দর আজ সোমবার সকাল ইন্দোনেশিয়ার স্থানীয় সময় ১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানান তিনি। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূকম্পন সংস্থা বিএমকেজি জানিয়েছে, আগ্নেয় ছাই জাভার দিকে প্রায় ২০ হাজার ফুট এবং সুমাত্রার দিকে প্রায় ৫০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উঠে গিয়েছে। পশ্চিম জাভার বানটেন প্রদেশের কয়েকটি এলাকাতেও ছাই ছড়িয়ে পড়েছে। ছাইয়ের কারণে সাধারণ মানুষের স্বাস্থ্যের উপরও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। স্বাস্থ্যঝুঁকি কমাতে জাকার্তা ও ল্যাম্পুংয়ের কয়েকটি স্কুলে দূরশিক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনতারা।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন