‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাদোদরায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই ছিল চরম উন্মাদনা। মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটির প্যাভিলিয়নে আয়োজিত ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি পৌঁছোতেই সেই উত্তেজনা যেন কয়েকগুণ বেড়ে যায়। জনপ্রিয় ছবি ‘ধুরন্ধর ২’-এর ‘আড়ি আড়ি’ গানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। আর মঞ্চে উঠেই উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি সরাসরি রাজনৈতিক আক্রমণে চলে যান মোদি। এদিন ভাদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। পাশাপাশি ডেডিকেটেড ফ্রেট করিডোরের তিনটি নতুন সেকশনেরও উদ্বোধন করেন তিনি। এই প্রকল্পগুলির মাধ্যমে দেশের পরিবহণ ও পণ্য সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি মূলত কংগ্রেসের নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারকে নিশানা করেন। তাঁর দাবি, ২০১৪ সালের আগে দেশের উন্নয়ন থমকে ছিল। গত এক দশকে ভারত রেল কোচ, মেট্রো কোচ এবং রেল ইঞ্জিন তৈরির ক্ষেত্রে বড় নির্মাতা হিসেবে উঠে এসেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। এদিন তিনি রেল পরিকাঠামোর প্রসঙ্গ নিয়েও বলেন। মোদি দাবি করেন, ২০১৪ সাল থেকে ৫০ হাজার আধুনিক ট্রেন তৈরি করা হয়েছে। এর সঙ্গে পূর্ববর্তী সরকারকে কটাক্ষ করে বলেন, তারা দশ বছরে ৫০ হাজার শৌচালয়ও তৈরি করতে পারেনি। শুধু কংগ্রেস নয়, বিরোধীদের নিয়েও রসিকতার সুরে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। ডেডিকেটেড ফ্রেট করিডোর প্রসঙ্গে বিরোধীদের ‘নারাজ ফুফাজি’ বলে কটাক্ষ করেন তিনি। ট্রাকচালক ও ট্রাক ব্যবসায়ীদের নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে পারেন এমন মন্তব্য করে মোদি বলেন, ফ্রেট করিডোর চালু হলে পণ্য পরিবহণ আরও কার্যকর হবে। এরপর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও আক্রমণ করেন তিনি। ‘ঝুট কি গুঞ্জ’-এর প্রসঙ্গ তুলে মোদির দাবি, দেশের তরুণদের গর্জনেই সেই আওয়াজ চাপা পড়ে যাবে।

আরও পড়ুন: ‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

এদিকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের আগ্রহও ছিল চোখে পড়ার মতো। ভদোদরা পুরসভার উদ্যোগে বেসরকারি টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হওয়ার পর মাত্র এক ঘণ্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। ব্যস্ত কর্মসূচির মধ্যেও ভদোদরার পর মহারাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। এদিন কর্মসূচির অন্যতম বড় আকর্ষণ ছিল ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর। ২০ হাজার ৭০০ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি এই করিডোর উত্তর ভারতের সঙ্গে মুম্বইয়ের জওহরলাল নেহরু বন্দরকে সরাসরি রেলপথে যুক্ত করবে। এর ফলে আমদানি-রফতানির পণ্য দ্রুত পরিবহণের পাশাপাশি লজিস্টিকস খরচ কমানো এবং প্রচলিত রেলপথের উপর চাপ কমানোর সম্ভাবনা রয়েছে।

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার