পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

সম্প্রতি এমন সমস্যায় পড়লেন অভিনেত্রী বিপাশা বসু। অর্ডার করা একটি পুষ্টিকর খাবারে কৃমির মতো ছোট ছোট পোকা খুঁজে পেলেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনের পর দিন খাবারে পোকা-ছত্রাক পাওয়াটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশবাসীর জন্যে। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এই ধরণের সমস্যায় ভুগছেন। বিশেষ করে, অনলাইনে খাবার বা প্যাকেটজাত দ্রব্য় নিয়ে নানা রকম অভিযোগ করছেন গ্রাহকরা। কখনও সেই খাবার দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে আবার কখনও খাবার দিয়ে পোকা উদ্ধার হচ্ছে। এগুলো না দেখে খেলেই মারাত্মক ক্ষতি হতে পারে বাচ্চা থেকে বুড়ো সকলের। সম্প্রতি এমন সমস্যায় পড়লেন অভিনেত্রী বিপাশা বসু। অর্ডার করা একটি পুষ্টিকর খাবারে কৃমির মতো ছোট ছোট পোকা খুঁজে পেলেন অভিনেত্রী। বিষয়টি ইনস্টাগ্রামে পোস্ট করে মহারাষ্ট্র খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ)-এর কমিশনার তুকারাম মুন্ধেকে ট্যাগ করলেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে, আইসোপিউর নামক একটি পুষ্টিজাত পণ্যের ভিতরে কিলবিল করছে কৃমির মতো একাধিক ছোট ছোট পোকা। এটা না দেখে খেলেই বিপদে পড়তেন অভিনেত্রী ও তাঁর পরিবার। তাই বিষয়টি দেখা মাত্রই তিনি সরাসরি অভিনেত্রী মহারাষ্ট্রের খাদ্য দফতরে অভিযোগ জানিয়েছেন। আর এটি দ্রুত তদন্ত করার জন্যে আর্জি জানিয়েছেন এফডিএ কমিশনার তুকারাম মুন্ধের কাছে। ভিডিওটিতে, অভিনেত্রীকে আইসোপিউর নতুন ডাব্বা খুলতে দেখা গিয়েছে এবং জুম করে পোকাগুলিকে চিহ্নিত কোর্টে দেখা যাচ্ছে। ক্লিপটির সঙ্গে বিপাশা তুকারাম মুন্ধেকে ট্যাগ করে লিখেছেন, ‘এখন আপনিই আমাদের একমাত্র ভরসা। যাতে নতুন কোনও পুষ্টিজাত পণ্যে আমরা কোনও নষ্ট বা ভেজাল জিনিস না পাই।’ সঙ্গে তিনি হাতজোড়ের একটি ইমোজিও জুড়ে দিয়েছেন। 

 

 

View this post on Instagram

 

A post shared by Bollywood News (@bolly_newssss)

সম্প্রতি পশ্চিমবঙ্গের পাশাপাশি মুম্বই জুড়েও ছোটবড় খাবারের দোকানগুলিতে তল্লাশি চলছে। খাদ্যবিধি মেনে হোটেল-রেস্তরাঁগুলি খাবার বানাচ্ছেন কিনা, তা দেখতে মুম্বই জুড়ে খাদ্য অভিযান শুরু হয়েছে। আইএএস কর্মকর্তা এবং মহারাষ্ট্র এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। এফডিএ-র অধীনস্থ কর্তৃপক্ষ রেস্তোরাঁ, খাদ্য প্রতিষ্ঠান এবং কুইক-কমার্স গুডামগুলিতে পরিদর্শন চালাচ্ছে এবং স্বাস্থ্যবিধি ও সুরক্ষা লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করছে। খাদ্য নিরাপত্তা আইন প্রয়োগে কঠোর মনোভাবের কারণে মুন্ধে সোশ্যাল মিডিয়াতেও দৃষ্টি আকর্ষণ করেছেন। এমন আবহেই খাবারে পোকা পেয়েই বিপাশা ওই কর্মকর্তাকে ট্যাগ করার সিদ্ধান্ত নিলেন। এদিকে পেশাগত জীবনে বিপাশার হাতে বর্তমানে কোনও ছবি মুক্তির অপেক্ষায় নেই। তাঁর সর্বশেষ কাজ ছিল ২০২০ সালের ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’। 

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে