‘যাও সুখে থাকো’, বুকে পাথর রেখে স্ত্রীকে শৈশবের প্রেমিকের হাতে তুলে দিলেন সরকারি অফিসার

বুকে পাথর রেখে স্ত্রীকে তাঁর শৈশবের প্রেমিকের হাতে তুলে দিয়ে অসাধ্য সাধন করলেন লখনউয়ের এক সরকারি অফিসার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুকে পাথর রেখে স্ত্রীকে তাঁর শৈশবের প্রেমিকের হাতে তুলে দিয়ে অসাধ্য সাধন করলেন লখনউয়ের এক সরকারি অফিসার। জানা যায়, গত ৫ সেপ্টেম্বরে আচমকাই নিখোঁজ হয়ে যান সৈনিক ভিকি নামক ওই ব্যক্তির স্ত্রী সোনালি। সৈনিক মালিহাবাদের একজন পাবলিক রিলেশন অফিসার (পিডিআর) হিসেবে কর্মরত। ঘটনার দিন, অনেকক্ষণ সোনালিকে দেখতে না পাওয়ায় তাঁর খোঁজ শুরু করেন পরিবার। কিন্তু তাঁকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।  এরপর সৈনিক মালিহাবাদ থানায় স্ত্রীর নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন। সেইমতো পুলিশ তদন্তে নামে। আশেপাশের জেলাগুলিতেও খবর পাঠানো হয়। মোবাইল ফোনের ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ শেষমেশ সোনালির অবস্থান শনাক্ত করেন এবং গত বুধবার হারদোই থেকে সোনালিকে তাঁর প্রেমিকের সঙ্গে খুঁজে পান। এরপরেই উঠে আসে একাধিক বিস্ফোরক তথ্য।

সোনালি পুলিশকে জানায়, তিনি নিজেই প্রেমিকের সঙ্গে শ্বশুরবাড়ি থেকে পালিয়েছেন। আর ছোটবেলা থেকেই ওই যুবকের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। স্কুলজীবন থেকেই তাঁদের বন্ধুত্ব, যা পরবর্তীতে প্রেমে পরিণত হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। কিন্তু সোনালির পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেয়নি। তারা সোনালির বিয়ে ঠিক করেন সৈনিকের সঙ্গে। বিয়ের পর সোনালি শ্বশুরবাড়িতে স্বামীর সঙ্গে বসবাস শুরু করেন। কিন্তু শৈশবের প্রেমিককে ভুলতে পারেননি। প্রেমিকের সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছেন সোনালি। বিয়ের এক বছর নিয়মিত ফোনে কথা বলতেন তাঁরা। এরপর সময়-সুযোগ বুঝে প্রেমিকের সঙ্গেই পালিয়ে যান তিনি। পুলিশের হাতে ধরা পড়ার পর সোনালি ও তাঁর প্রেমিককে মালিহাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।সেখানে সোনালির স্বামী ভিকিকে ডাকা হয়। পরিবার সোনালিকে অনেক বোঝানোর চেষ্টাও করলেও তিনি স্বামীর কাছে ফিরতে রাজি হননি।

পুলিশও তাঁকে অনেক বোঝানোর চেষ্টা করে। ঘণ্টার পর ঘণ্টা ধরে আলোচনা চলে। কিন্তু সোনালী তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, তিনি আর স্বামীর সঙ্গে থাকতে চান না, বাকি জীবনটা প্রেমিকের সঙ্গেই কাটিয়ে দিতে চান। শেষমেশ ভিকি স্ত্রীকে জোর জবরদস্তির পরিবর্তে অভিনব সিদ্ধান্ত নেন। তিনি  সোনালিকে বিয়ে করার প্রস্তাব দেন তাঁর প্রেমিককে। তাতে ওই যুবক রাজি হন। এবং পুলিশের উপস্থিতিতে তাঁদের স্থানীয় একটি মন্দিরে বিয়ে হয়। ভিকি সোনালিকে বলেন, ‘যার সঙ্গে তুমি সুখী, তাঁর সঙ্গেই থাকো।’ এরপর তিনি সোনালিকে তাঁর প্রেমিকের হাতে তুলে দেন। আর সাতপাকে বাঁধা পড়ে তাঁদের বিয়ে সম্পন্ন হওয়ার পরে সোনালি তাঁর প্রেমিকের হাত ধরে চলে যান। এই ঘটনায় ভিকির সিদ্ধান্তকে সবাই সাধুবাদ জানিয়েছেন। 

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

কী কাণ্ড! সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু, ঘটনায় শোরগোল চন্দ্রকোণায়

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

বাইপাসের পর লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’-তে হানা খাদ্য সুরক্ষা দফতরের, একাধিক অনিয়মের অভিযোগ

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের