সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু ও তার পুত্রের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা। উদ্ধার ৭০ কেজি পচা মাংস। আজ, শুক্রবার সকাল থেকেই শহরের একাধিক রেস্তরাঁয় অভিযান চালাচ্ছিল খাদ্য সুরক্ষা দফতর। সেই অভিযানেই লেকটাউনের গোলাঘাটা এলাকায় বেঙ্গল ধাবা ও চাইনিজ রেস্তরাঁয় পৌঁছন আধিকারিকরা। বেঙ্গল ধাবায় তল্লাশি চালানোর সময় প্রায় ৬০ থেকে ৭০ কেজি মাংস প্লাস্টিকে প্যাকেটজাত অবস্থায় উদ্ধার হয়। খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের দাবি, ওই মাংস যেভাবে সংরক্ষণ করে রাখা হয়েছিল তা সম্পূর্ণ অস্বাস্থ্যকর। এরপরই সমস্ত মাংস ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পাশাপাশি, মাংস সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে রেস্তরাঁ কর্তৃপক্ষকে শোকজ নোটিসও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, চাইনিজ রেস্তরাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে একাধিক নির্দেশ দেওয়া হয়। আগামী শনি ও রবিবার রেস্তরাঁ বন্ধ রেখে সম্পূর্ণ পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন আধিকারিকরা। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হওয়ার পর খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের তা দেখিয়ে অনুমতি নেওয়ার পরেই ফের রেস্তরাঁ খোলা যাবে বলে জানানো হয়েছে। লেকটাউনে এই রেস্তরাঁ দুটি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলের সমুদ্র বসুর। তাঁকে আপাতত রেস্তরাঁ বন্ধ রাখতে বলা হয়েছে খাদ্য সুরক্ষা দফতরের তরফে।

আরও পডুন: কী কাণ্ড! সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু, ঘটনায় শোরগোল চন্দ্রকোণায়

খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের বক্তব্য, মানুষ টাকা খরচ করে রেস্তরাঁয় নিরাপদ ও ভাল খাবার খেতে আসেন। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করা হলে তা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। তাই খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তাঁরা।

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসনকে ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজি বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস