তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

কৌশিকী অমাবস্যা কাটতেই তারাপীঠ মন্দিরে শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত সংস্কারের কাজ। সেই সংস্কার কাজের জন্যেই সাময়িকভাবে গর্ভগৃহ থেকে সরানো হচ্ছে মা তারার বিগ্রহকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৌশিকী অমাবস্যা কাটতেই তারাপীঠ মন্দিরে শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত সংস্কারের কাজ। সেই সংস্কার কাজের জন্যেই সাময়িকভাবে গর্ভগৃহ থেকে সরানো হচ্ছে মা তারার বিগ্রহকে। জানা গিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর রাত ১০ টার সময়ে মন্দিরের গর্ভগৃহ থেকে মা তারার বিগ্রহকে শিবমন্দিরে নিয়ে যাওয়া হবে। যেটি মন্দির চত্বরেই অবস্থিত। সংস্কারের কাজের জন্যে আগামী একমাস ওই মন্দিরেই অধিষ্ঠিত থাকবেন মা তারা। আর শিবমন্দির থেকেই মা তারা নিয়মিত পূজিত হবেন। আরতি, ভোগ নিবেদন করতে পারবেন ভক্তরা। তাঁদের দর্শনের সুব্যাবস্থা থাকবে। পালা বদলের বাংলায় তারাপীঠ মন্দিরেও একাধিক বদল হয়েছে। ১৫ বছরের পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন হয়েছে। আর তখনই জানিয়ে দেওয়া হয়েছিল যে, কৌশিকী অমাবস্যার পরেই মন্দিরের সংস্কারের কাজ শুরু হবে।

শনিবার ও রবিবার সাধারণত মন্দিরে দর্শনার্থীর ভিড় থাকার কারণে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মন্দির সংস্কারের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ তারিখ থেকে মন্দির চত্বরে অবস্থিত শিবমন্দির থেকেই মা তারা পূজিত হবেন। জানা গিয়েছে, মন্দিরের ভিতরের পাশাপাশি বাইরের অংশেও সংস্কারের কাজ করা হবে বলে। এর জন্য বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের পরামর্শ নেওয়া হয়েছে। তাঁদের পরামর্শ ও প্রযুক্তিগত নির্দেশনা মেনেই সংস্কারের বিভিন্ন কাজ করা হবে। দর্শনার্থীদের দর্শনব্যবস্থা আরও সুবিধাজনক করতেই মন্দির সংস্কারে বিশেষ জোর দেওয়া হয়েছে।

মন্দিরের সামনের নাটমন্দির থেকে যাতে ভক্তরা ভালভাবে মা তারাকে দর্শন করতে পারেন, তার জন্য মন্দিরের সামনের দরজা প্রায় এক ফুট উঁচু করা হবে। পাশাপাশি মা তারার মূল বেদিও প্রায় আট ইঞ্চি উঁচু করা হবে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ১১ মিনিটে শুরু হয়েছিল কৌশিকী অমাবস্যার তিথি। শেষ হয় ১১ সেপ্টেম্বর সকালে। প্রতি বছরেই তারাপীঠের এই বিশেষ উৎসবে ভক্তদের ভিড় উপচে পড়ে। শুধু রাজ্য নয়, দেশের কোণে কোণে থেকে এই মন্দিরে পুজো দিতে আসেন ভক্তরা। আশেপাশের হোটেলে থেকে সারা রাত জেগে মা তারার আরাধনা করেন। তাই এবারেও তার ব্যতিক্রম হয়নি। যদিও পুজোর আগেই তারাপীঠের মন্দিরের সামনের একটি হোটেলে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ১১ জন পুণ্যার্থীর। 

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো