এশিয়ান গেমসের দলে জায়গা না পেয়ে আত্মহত্যার হুমকি তরুণ ভারতীয় অ্যাথলেটের

Share:

নিজস্ব প্রতিনিধি:  শেষ মুহূর্তে এশিয়ান গেমসের দল থেকে বাদ গেলে মনের অবস্থা ঠিক কি হতে পারে তা একজন খেলোয়াড়ই জানেন। এশিয়ান গেমসের মঞ্চে দেশের হয়ে নামার স্বপ্ন দেখেছিলেন ১৮ বছরের খেলোয়াড় দিব্যাংশী চৌধুরী। কিন্তু প্রতিযোগিতা শুরুর মাত্র কয়েকদিন আগে ভারতীয় দল থেকে তাঁর নাম বাদ পড়ায় ভেঙে পড়েছেন তরুণ এই ক্রীড়াবিদ। আবেগঘন একটি ভিডিওতে তাঁকে আত্মহত্যার কথা বলতেও শোনা গিয়েছে। ঘটনাটি ঘিরে ভারতীয়  দলের নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। 

ভারতীয় দল জাপান রওনা হওয়ার ঠিক আগে এই কিশোরীকে মহিলাদের ৬০ কেজি সান্ডা বিভাগ থেকে বাদ দেওয়া হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) পোস্ট করা প্রায় নয় মিনিটের একটি ভিডিওতে দিব্যাংশী অভিযোগ করেন যে তিনি কয়েক মাস ধরে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি এটাও জানান যে, খেলা থেকে বাদ যাওয়ার পর বেঁচে থাকার আর কোনো অর্থ তিনি খুঁজে পাচ্ছেন না। দিব্যাংশী চৌধুরীর পরিবর্তে ২০২২ এশিয়ান গেমসের রৌপ্যপদক বিজয়ী রোশিবিনা দেবীকে দলে নেওয়া হয়েছে যাকে দিব্যাংশী বাছাইপর্বে পরাজিত করেছিলেন। 

দিব্যাংশীর বক্তব্য অনুযায়ী, শ্রীনগরের শিবিরে তাঁর কাঁধে চোট লাগে। চিকিৎসকের পরামর্শে টেপিং করে তিনি খেলেছিলেন বলেও দাবি করেছেন। তাঁর এমআরআই রিপোর্ট কোচ ও ফেডারেশনের কাছে ছিল বলেও জানিয়েছেন। তাঁর পরিবারও প্রশ্ন তুলেছে, যখন এতদিন ধরে তিনি জাতীয় দলের শিবিরে ছিলেন, তখন কেন একেবারে শেষ মুহূর্তে তাঁকে বাদ দেওয়া হল। 

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো