নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

গত ২১ অগস্ট এক ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালে ঘুরতে যান মুকুল পুত্রবধূ শর্মিষ্ঠা। হাওড়া থেকে তাঁরা রওনা দেন। সেখানে পৌঁছে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হয়ে গিয়েছেন রাজ্যের প্রাক্তন বিধায়ক মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায়। গত ২৬ অগস্ট ভোটেকোশি নদীতে আকস্মিক হড়পা বানের কোপে পুরো ভেসে যায় নেপাল। বন্যায় নিখোঁজ প্রায় ৪ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩৬৫ জনে। এখনও উদ্ধারকাজ অব্যাহত হয়েছে। এদিকে ১৭ দিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের স্ত্রীর। এমন আবহে তিনি বেঁচে আছেন কিনা, সেটাই ভাবাচ্ছে সকলকে। মায়ের ফিরে আসায় পথ চেয়ে বসে রয়েছে সন্তানরা। যদিও শুভ্রাংশু বিশ্বাস করেন যে, তাঁর স্ত্রী বেঁচে আছেন এবং অক্ষত রয়েছেন। বিশেষ করে, চিনের বিদেশ মন্ত্রকের দেওয়া ছোট্ট একটা তথ্য তাঁর মনে আশা জাগিয়েছে। এক সাংবাদিক নেপাল বিপর্যয়ে ৫০০ ভারতীয়ের আটকে পড়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাতেই চিন আশ্বাস দিয়ে জানিয়েছে, তাঁরা বিষয়টি খতিয়ে দেখছে।

এরপরেই শুভ্রাংশু সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘হাতজোড় করে ও আশাবাদী হৃদয়ে আমরা ৫০০ জনেরও বেশি আটকে পড়া ব্যক্তিকে উদ্ধারের এই ভিডিওটি শেয়ার করছি। আমাদের ভারত সরকারের কাছে বিনীত অনুরোধ, এই রিপোর্টগুলি যাচাই করে আমাদের প্রিয়জনদের বিষয়ে তদন্ত করা হোক, আর আমাদের সরকারিভাবে কিছু জানানো হোক। আমাদের আশা যে অনেকেই এখনও দুর্গম এলাকায় আটকে আছেন।’

জানা যায়, গত ২১ অগস্ট এক ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালে ঘুরতে যান মুকুল পুত্রবধূ শর্মিষ্ঠা। হাওড়া থেকে তাঁরা রওনা দেন। সেখানে পৌঁছে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন তিনি। শুভ্রাংশু জানান, শেষবার ২৫ অগস্ট তাঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়। এরপর ২৬ অগস্টেই নেপালে মহাপ্রলয় হয়। হড়পা বানের কোপে মাত্র সাড়ে চার মিনিটেই একপ্রকার ধ্বংস হয়ে যায় নেপাল। খবর পাওয়ার পর থেকেই স্ত্রীর সঙ্গে ক্রমাগত যোগাযোগের চেষ্টা করছেন শুভ্রাংশু। কিন্তু কোনও লাভ হয়নি। থানা, ভবানী ভবন, বিদেশ মন্ত্রক এবং দূতাবাসের সঙ্গেও তাঁরা যোগাযোগ  করেন। কিন্তু লাভ হয়নি। পরবর্তীতে ডিএনএ স্যাম্পেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে এখনও শর্মিষ্ঠার কোনও খোঁজ পাওয়া যায়নি। এমন আবহে চিনের দেওয়া আশ্বাসের ভিত্তিতে মুকুল পুত্র শুভ্রাংশুর বিশ্বাস, তাঁর স্ত্রীর কিছু হয়নি, সে সম্পূর্ণ অক্ষত রয়েছেন।

উত্তর-পশ্চিম দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

ফের মা হতে চলেছেন শাহরুখের নায়িকা মাহিরা, দ্বিতীয় বিয়ের তিন বছরের মাথায় দিলেন সুখবর

রসনা তৃপ্তিতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন মশলাদার কাঁকড়ার ঝাল

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

নকল MBBS সার্টিফিকেট নিয়েই করেছেন অস্ত্রোপচার, রাজ্যজুড়ে ৫ ভুয়ো চিকিৎসকের হদিশ

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…