বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: দলবদলু জগদীশ বর্মা বসুনিয়াকে কেন্দ্র করে ফের বিক্ষোভ কোচবিহারের সিতাইয়ে। ফের সস্ত্রীক বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে পড়লেন দলবদলু সাংসদ। তৃণমূল ছেড়ে অখ্য়াত এনসিপিআই-তে যোগ দিয়েছেন কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে গিয়েছেন সাংসদপত্নী সঙ্গীতা বসুনিয়া। সেই ঘটনাকে কেন্দ্র করে গত মাসে সিতাইয়ে নিজেদের বাড়িতে ফিরতেই বিক্ষোভের মুখে পড়েছিলেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া। রাতের অন্ধকারেই বাড়ি ছাড়তে হয়েছিল তাঁদের।

মাস ঘুরতেই বাড়ি ফিরতেই ফের বিক্ষোভের মুখে পড়েছেন কোচবিহারের এনসিপিআই সাংসদ। শুধুই বিক্ষোভ নয়, জগদীশ বসুনিয়ার বাড়ির বাইরে থাকা পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুরো ঘটনার সঙ্গে কালীঘাট তৃণমূলের যোগ রয়েছে বলে অভিযোগ এনসিপিআই সাংসদের। যদিও এটা জনরোষ বলে ব্যাখ্যা দিয়েছে কালীঘাট তৃণমূল নেতৃত্ব।

আরও পডুন: পুজোর মুখে ভয় ধরাচ্ছে ডেঙ্গুর আক্রমণ, ‘হটস্পট’ বেছে বেছে নজরদারি স্বাস্থ্য দফতরের

বিক্ষোভকারীদের অভিযোগ, এনসিপিআইতে যোগ দিয়েই দুর্নীতিতে লিপ্ত হয়েছেন কোচবিহারের সাংসদ। ব্যাপক দুর্নীতি করে সম্পত্তি বানিয়েছেন তিনি। এসবই বেআইনি। সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয় এলাকা। বিক্ষোভকারীরা এনসিপিআই সাংসদের বাড়ির বাইরে বিক্ষোভ দেখান। সেই সময়ে বাড়িতেই ছিলেন দলবদলু সাংসদ ও তাঁর বিধায়ক পত্নী। রবিবার সকালে সস্ত্রীক সিতাইয়ের বাড়িতে ফিরেছেন সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। ভেবেছিলেন এখন পরিস্থিতি শান্ত। কিন্তু গত মাসের চিত্রটার বদল হয়নি। সাংসদকে এলাকায় দেখে ক্ষোভে ফেটে পড়েছেন বাসিন্দারা। এদিনও তাঁর বাড়ির সামনে বড়সড় প্রতিবাদ মিছিল করেন কালীঘাট শিবিরের কর্মী, সমর্থকরা। সিতাইয়ের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা