চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: দুই বছর আগের হারের বদলা নেওয়ার লক্ষ্যে নেমেছিলেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুবাইয়ে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়ে এশিয়া কাপ জিতে মধুর প্রতিশোধ নিলেন হরমনপ্রীত কৌরেরা। প্রথমে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা আর শেফালি ভার্মাদের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। শ্রীচরণির ভেল্কিতে ২০ ওভারে ১১১ রানেই গুটিয়ে গেলেন চামারি আত্তাপাত্তুরা। ৭২ রানে জিতল টিম ইন্ডিয়া। এ নিয়ে আটবার এশিয়া কাপ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌর। অধিনায়কের সেই সিদ্ধান্তকে যোগ্য মর্যাদা দেন স্মৃতি মান্ধানা-শেফালি ভার্মা। ভারতের দুই ওপেনার শুরু থেকেই মারকুটে মেজাজে খেলতে শুরু করেন। প্রথম পাওয়ার প্লে-তে উইকেট না হারিয়ে ৫৭ রান তোলেন। ২৪ বলেই টি টোয়েন্টিতে নিজের ২১তম অর্ধশতক পূর্ণ করেন শেফালি ভার্মা। ১০.২ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। স্মৃতি মান্ধানা ৩৫ বলে টি টোয়েন্টিতে নিজের ৩৬তম অর্ধশতক পূর্ণ করেন। ১৩তম ওভারে শেফালিকে (৩৯ বলে ৬৮) ফিরিয়ে ১২৯ রানের জুটি ভাঙেন চামুড়ি প্রবোধা। পরের ওভারে রান আউট হয়ে সাজঘরে ফেরেন স্মৃতি মান্ধানা (৩৯ বলে ৫৯)। অধিনায়ক হরমনপ্রীত ১৪ বলে ১৪ রান করে আউট হন। রিচা ঘোষ ১৩ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন। দীপ্তি শর্মা সাত বলে ৫ রান করে রান আউট হন। শেষের দিকে জি কমলিনী ৫ বলে ১৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

১৮৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ক্রান্তি গৌড়ের বলে সাজঘরে ফেরেন ইমিশা দুলানি (৪)। এর পর অধিনায়ক চামারি আত্তাপাত্তু ও ভীষ্মী গুণরত্নে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ওই ধাক্কা সামলানোর চেষ্টা চালান। দুজনে ৫৮ রান যোগ করেন। দশম ওভারে বল করতে এসে জোড়া ধাক্কা দেন ভারতীয় স্পিনার দীপ্তি শর্মা। তৃতীয় বলে চামারি (৩৬) ও শেষ বলে ভীষ্মী (২০)-কে ফিরিয়ে দেন। ওই ধাক্কা আর সামলাতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। শ্রীচরণির ভেল্কিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার মাঝের ও নিচের সারির ব্যাটিং অর্ডার। হর্ষিতা মাধবি (৯), কাভিসা দিলহারি (৭), হাসিনি পেরেরা (১), কৌশানি নুতিয়ানগানা (৯), সুগন্ধিকা কুমারী (১), মিতালি অযোধ্যা (০)-রা শুধু ক্রিজে এসেছেন আর সাজঘরে ফিরেছেন। নিলাশিখা সিলভা (১৫ বলে ২২) খানিকটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কিন্তু সতীর্থদের কাছ থেকে বিন্দুমাত্র সাহায্য পাননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১১১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের দুই স্পিনার শ্রীচরণি ২০ রানে চারটি এবং দীপ্তি শর্মা ১৯ রানে তিনটি উইকেট নিয়েছেন।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা