‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাজ্যে ফের ভোটের দামামা। পুজোর আগেই আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন, ফল ঘোষণা ৯ অক্টোবর। নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই আবহে একাধিক ইস্যুতে মুখ খুলে সরাসরি তৃণমূলকে নিশানা করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

নন্দীগ্রাম উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপির প্রার্থী ঘোষণা এখনও না হলেও জল্পনা তুঙ্গে। তৃণমূল ইতিমধ্যেই সঞ্চিতা প্রধানকে প্রার্থী করেছে। বিজেপি নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মাকে প্রার্থী করতে পারে বলে জল্পনা। প্রার্থী প্রসঙ্গে দিলীপের কটাক্ষ, ‘তৃণমূলের সেই চাপ নেই। বাড়ির চাকর-বাকরকেও ক্যান্ডিডেট করে দিলেও চলে।’ তাঁর দাবি, বিজেপি সংগঠিত দল এবং রীতিনীতি মেনেই প্রার্থী বাছাই হবে। নন্দীগ্রামে বিজেপিই জিতবে বলেও আত্মবিশ্বাসী তিনি। রাস্তার নাম পরিবর্তন নিয়েও তথাগত রায়ের প্রস্তাব প্রসঙ্গে দিলীপ বলেন, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি নানা পরামর্শ দেন, কমিটি তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয়। কলকাতার ব্রিটিশ আমলের নাম নিয়ে তাঁর আপত্তি, ‘ওগুলো আমাদের গর্বের নয়।’  সালারে পুলিশ আক্রান্তের ঘটনায় মুর্শিদাবাদকে ‘উপদ্রুত জেলা’ বলে দাবি করে আইনশৃঙ্খলা নিয়ে কোনও আপস না করার বার্তা দেন তিনি। কলকাতায় গণেশ পুজোর বাড়বাড়ন্ত নিয়েও উচ্ছ্বসিত দিলীপ। তাঁর কথায়, ‘গণেশ শান্তি ও সমৃদ্ধির প্রতীক, গণেশ অলিগলিতে ঢুকে পড়েছেন।

আরও পড়ুনঃ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

এছাড়াও ভুয়ো ডাক্তার, ভুয়ো আইপিএস এবং বাংলাদেশ থেকে এসে পঞ্চায়েতে নেতা হওয়ার অভিযোগ তুলে তৃণমূল আমলে আরও অনেক ঘটনা সামনে আসবে বলে দাবি করেন তিনি। জুনপুটে প্রযুক্তির প্রসার এবং বাস পার্কিং ফি নিয়েও নিজের মত জানান পঞ্চায়েতমন্ত্রী। 

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়