পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই বাঙালির মনে অন্যরকম আবেগ, উচ্ছ্বাস আর আনন্দ। গোটা একটা বছর অপেক্ষার পর দুর্গাপুজোকে ঘিরে নতুন জামাকাপড় কেনা থেকে শুরু করে ঘোরাঘুরি, সবেতেই বাড়ে ব্যস্ততা। পুজোর আগে তাই বাজার, রাস্তাঘাট থেকে শুরু করে গণপরিবহণে দেখা যায় উপচে পড়া ভিড়। এই পুজোর মরশুম শুরুর আগেই ফেরি পরিষেবা বন্ধের নোটিস ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। একাধিক ফেরিঘাটে টাঙানো হয়েছে নোটিস। সেখানে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ফেরি পরিষেবা।   

পাথরপ্রতিমার বিরাটবাজার, বনশ্যামনগর মৌজা এবং কালীবাঙাল ও চাঁদমারি ফেরিঘাটে সম্প্রতি এই নোটিস চোখে পড়েছে। বিরাটবাজার ও বনশ্যামনগর মৌজার মধ্যে রয়েছে পাখিরালা নদী। অন্যদিকে, কালীবাঙাল ও চাঁদমারি ফেরিঘাটের মধ্যে রয়েছে চালতাবুনিয়া নদী। এই দুই নদীপথে গাড়ি পারাপারের জন্য প্রায় দেড় বছর ধরে চালু রয়েছে ভেসেল-রো রো (রোল অন-রোল অফ) ফেরি পরিষেবা। নোটিস অনুযায়ী, ১ অক্টোবর থেকে বিরাটবাজার-বনশ্যামনগর এবং কালীবাঙাল-চাঁদমারি রো-রো ফেরি পরিষেবা বন্ধ হয়ে যাবে। তবে পরিষেবা বন্ধের কারণ নোটিসে উল্লেখ করা হয়নি। এমনকী, নোটিসটি কোন দফতর বা কর্তৃপক্ষের তরফে দেওয়া হয়েছে, তা নিয়েও কারও কাছে স্পষ্ট তথ্য নেই। 

আরও পড়ুন: মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

পাথরপ্রতিমার একাধিক ফেরিঘাটে সম্প্রতি এমনই বন্ধের নোটিস ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুজোর ঠিক আগে কেন পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা নিয়েই উঠছে প্রশ্ন। স্থানীয়দের আশঙ্কা, উৎসবের মরশুমে ফেরি পরিষেবা বন্ধ থাকলে যাতায়াতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও সমস্যার মুখে পড়তে হতে পারে।   

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল