স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্ত্রীকে খুন করে তাঁর কাটা মাথা ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগে গ্রেফতার হয়েছিল ৩০ বছরের রামানুজ গোস্বামী। পুলিশের গাড়িতে করে থানায় ফেরানোর সময় চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল তাঁর।

সোমবার ভোরে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে রামানুজকে হাতিগাঁও থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। নারকাসুর পাহাড় এলাকায় আচমকা পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি করে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেন তিনি বলে পুলিশের দাবি। রাস্তার পাশে খাদে পড়ে গুরুতর জখম হন রামানুজ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। গত ৩ সেপ্টেম্বর গুয়াহাটির একটি ফ্ল্যাটে স্ত্রী রিয়া তালুকদারকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল রামানুজকে। ২৫ বছরের রিয়াকে খুনের পর তাঁর দেহাংশ ফ্রিজে লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোনোর কথা জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ গিয়ে ফ্রিজের ভিতরে কালো পলিথিনের ব্যাগ থেকে রিয়ার কাটা মাথা ও কয়েকটি আঙুল উদ্ধার করে বলে জানা গিয়েছে। পুলিশের কাছে রামানুজ দাবি করেছিলেন, স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ ছিল তাঁর। সেই সন্দেহ থেকেই খুন বলে প্রাথমিক ভাবে জানা যায়। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি দা উদ্ধার করা হয়েছিল। খুন ও প্রমাণ লোপাটের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) এবং ২৩৮ ধারায় মামলা হয়। ৬ সেপ্টেম্বর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন রামানুজ। তাঁর সাত দিনের পুলিশ হেফাজত হয়েছিল।

আরও পড়ুনঃ পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

পুলিশের দাবি, ঘটনার সময় রামানুজ মত্ত ছিলেন। ফ্ল্যাট থেকে মদের খালি বোতলও উদ্ধার হয়। রিয়ার পরিবারের তরফে রামানুজের মাদকাসক্তি এবং অতীতে আর্থিক প্রতারণার মামলায় গ্রেফতারের অভিযোগও করা হয়েছিল। বিষয়গুলি তদন্ত করে দেখছিল পুলিশ।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়