‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: আইনি দিক নিয়ে কোনও ঝামেলা না থাকলে দুর্গাপুজোর আগেই বিজেপিতে যোগ দেবেন এনসিপিআই সাংসদরা। মোট ১৭ জন সাংসদ যোগ দেবেন বিজেপিতে, আজ, সোমবার এমনই বিস্ফোরক দাবি করেন সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। তারপরেই রাজ্য রাজনীতিতে বিরাট জল্পনার সৃষ্টি হয়েছে। যদিও জগদীশের সতীর্থ তথা এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। পুরোটাই কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়ার উপরই ছেড়ে দিয়েছেন দলবদলু শতাব্দী।

এনসিপিআই ছেড়ে বিজেপিতে আদপে যোগ দিচ্ছেন ১৭ জন তৃণমূলত্যাগী সাংসদ? সেই প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘উনি ইচ্ছা প্রকাশ করেছেন। বিজেপি তাঁকে নেবে কি না, সেটা বিজেপির ব্যাপার। যাঁরা ২০২১ সালের ২ মে-র পর ২৭ দিনে ৫৬ জন বিজেপি কর্মীকে খুন করেছে, ২০০ জন বিজেপি মহিলা কর্মীকে গণধর্ষণ করেছে, জেসিবি দিয়ে বাড়ি ভাঙা, থুতু ফেলে চাটানো, মাথা কামিয়ে দেওয়া, জরিমানা নিয়ে বাড়ি ফেরানো, অটো-টোটো স্ট্যান্ড থেকে ছেলেদের বার করে দেওয়া, তৃণমূলের এই আচরণ গুলি বিজেপি ভুলে যায়নি। সুতরাং, বিজেপির পতাকা হাতে নিলেই যে সমস্ত পাপ মুছে যাবে, সেটা মনে করার কোনও কারণ নেই।’

আরও পডুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

শমীক ভট্টাচার্য আরও জানিয়েছেন, ‘এই মুহূর্তে কেউ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিচ্ছে না, অদূর ভবিষ্যতেও করবে না। মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূলের অত্যাচার মানুষ ভুলে যায়নি। এখন একটা কিছু সাংসদ মিলে একটা নতুন দল তৈরি করেছে। তারা এনডিএ-কে সমর্থন করেছে, আমরা স্বাগত জানাই। কিন্তু কেউ বিজেপিতে আসছে না।’

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে