দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ বছর আগে ২০০২ সালের এসআইআর তালিকায় নাম না থাকায় এবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়ালের পরিবারের নাম বাদ গেল ভোটার তালিকা থেকে। সেই সঙ্গে নোটিশ ধরানো হয়েছে তাঁর পরিবারের প্রত্যেক সদস্যকে। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। আপের তরফে অভিযোগ তোলা হয়েছে, বিজেপিকে খুশি করতেই প্রাক্তন আমলা তথা তিন বারের মুখ্যমন্ত্রীকে নোটিশ ধরিয়েছে জ্ঞানেশ কুমার অ্যান্ড কোং। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

রাজধানী দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। আর ওই কর্মসূচির অংশ হিসেবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর পরিবারের চার সদস্যকে নোটিশ ধরিয়েছে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। আপ সুপ্রিমোর পরিবারকে ‘আনম্যাপড উইথ লাস্ট এসআইআর’ (Unmapped with Last SIR) বা ‘পূর্ববর্তী এসআইআর-এর সাথে অসংযুক্ত’ ক্যাটেগরির আওতায় এই নোটিশ পাঠানো হয়েছে। কেজরিওয়াল ছাড়া নোটিশ পাঠানো হয়েছে তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল, বাবা গোবিন্দ রাম কেজরিওয়াল, মা গীতা দেবী কেজরিওয়াল এবং ছেলে পুলকিত কেজরিওয়ালকে।

বর্তমানে নিউ দিল্লি নির্বাচনী এলাকার অন্তর্গত ৪০ নম্বর বিধানসভা কেন্দ্রের ভোটার প্রাক্তন মুখ্যমন্ত্রী। যে বুথের ভোটার আম আদমি পার্টির শীর্ষ নেতা সেই বুথের মোট ১১০ জন ব্যক্তিকে যে নোটিশ পাঠানো হয়েছে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের