ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বড়সড় বিক্ষোভের ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)। তার আগেই গ্রেফতার করা হল ইমরান খানের বোন আলিমা খানুমকে। লাহোরে নিজের বাড়ি থেকেই তাঁকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে PTI। তবে কী অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনও পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। 

আলিমা খানুমের গ্রেফতারির খবর নিশ্চিত করেছেন PTI-এর এক মুখপাত্র। দলের তরফে জানানো হয়েছে, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিতে তিনি অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই দিন ইসলামাবাদ ইমরান খানের মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল করার পরিকল্পনা রয়েছে দলের। PTI-এর চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলি খান এই কর্মসূচিকে শান্তিপূর্ণ মিছিল হিসেবে উল্লেখ করেছেন। আলিমার গ্রেফতারের আগে ইসলামাবাদেও PTI-এর কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে। পাকিস্তানি সংবাদপত্র Dawn-এর প্রতিবেদন অনুযায়ী, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি নিয়ে বৈঠক করার অভিযোগে চার PTI কর্মীকে হেফাজতে নেওয়া হয়। পুলিশের অভিযোগ, ওই বৈঠকের সময় তাদের বাধা দেওয়া হলে পুলিশকর্মীদের উপর হামলাসহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

এদিকে ওইদিনের কর্মসূচিকে ঘিরে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের প্রবেশপথ, গুরুত্বপূর্ণ এলাকা এবং সম্ভাব্য জমায়েতের জায়গাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, আদালতের নির্দেশ অমান্য করে কেউ রাজধানীর দিকে মিছিল নিয়ে এগোলে প্রশাসন পদক্ষেপ করবে। এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই আইনি বিতর্কও তৈরি হয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট জানিয়েছে, শান্তিপূর্ণভাবে জমায়েত ও প্রতিবাদের অধিকার সংবিধান স্বীকৃত হলেও সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে অন্য নাগরিকদের যাতায়াত, ব্যবসা, চিকিৎসা পরিষেবা-সহ মৌলিক অধিকার নষ্ট করা যাবে না। প্রসঙ্গত, ২০২৩ সালের অগস্ট থেকে জেলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁকে মুক্তির দাবিকেই সামনে রেখে ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে কর্মসূচির ডাক দিয়েছে PTI। গত কয়েকদিনে দলের কর্মী-সমর্থকদের ধরপাকড়ের অভিযোগও সামনে এসেছে।

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, উত্তপ্ত আন্দুলপোতা

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য