তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রতীক ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াফুল প্রতীক ফ্রিজ সিদ্ধান্তে ক্ষুব্ধ তিনি। তাই নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা গত শুক্রবার করেছিলেন মমতা। আজ, সোমবার সেই মামলা গ্রহণ করল শীর্ষ আদালত। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি শুনানির আর্জিও গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। চলতি সপ্তাহে তৃণমূলের প্রতীক মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যার ফলে প্রতীক ফ্রিজ সংক্রান্ত ইস্যু এবার পৌঁছে গেল শীর্ষ আদালতে।

গত বৃহস্পতিবার দীর্ঘ শুনানির পর জাতীয় নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ দেন সর্বভারতী তৃণমূল কংগ্রেস নাম ও প্রতীক কোনও গোষ্ঠীই ব্যবহার করতে পারবেন না। গত শুক্রবার মমতা ও ঋতব্রতপন্থীদের আলাদা নাম ও প্রতীক ইস্যুও করে কমিশন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার রিট পিটিশন গ্রহণ করে শীর্ষ আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা রিট পিটিশনের সপক্ষে আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘এই বিতর্কের সূচনা জুন মাসে। আমরা আমাদের বক্তব্য জানিয়েছি জুলাই মাসে। কমিশন এতদিন কিছু না করে নির্বাচনের সময়ে আমার মক্কেলের দলের নাম এবং প্রতীক ফ্রিজ করে দিয়েছে। এক্ষেত্রে কমিশন নতুন মাইলস্টোন সৃষ্টি করছে প্রতিবার।’

আরও পডুন: ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে আবেদনের দ্রুত শুনানির পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানান আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতি সূর্য কান্ত আবেদনের প্রেক্ষিতে বলেন, ‘এ বিষয়ে সবপক্ষেরই কিছু বলার থাকবে হয়ত।’ তার উত্তরে আইনজীবী কপিল সিব্বল বলেন, আমরা তাই জন‍্যই দ্রুত শুনানি চাইছি।’ তারপরেই মমতার দায়ের করা মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!