করম পুজোর জল আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু ছয় শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করম পুজোর উৎসবের আবহেই মর্মান্তিক দুর্ঘটনা ভাগলপুরে। বন্যার জলে ডুবে মৃত্যু হল ছয় শিশুর। সোমবার সকালে ভাগলপুরের সুলতানগঞ্জ এলাকার নারায়ণপুর বহিয়ারে এই দুর্ঘটনা ঘটে। করম পুজো উপলক্ষে স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে যায় তারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুজোর প্রস্তুতি এবং স্নানের জন্য কয়েক জন শিশু নারায়ণপুর বহিয়ারে গিয়েছিল।  গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টির জেরে  জল অনেকটাই বেড়ে যায়। স্নানের সময় আচমকাই এক শিশু গভীর জলে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে একে একে আরও কয়েক জন জলে নেমে পড়ে। শেষ পর্যন্ত ছয় শিশুই গভীর জল এবং কাদায় তলিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন। কয়েক জন দক্ষ সাঁতারু যুবক জলে নেমে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে ছয় শিশুকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের সুলতানগঞ্জের সামুদায়িক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।  সেখানে চিকিৎসকেরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুনঃ মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

মৃতদের মধ্যে বিষ্ণু টোলার পাঁচ জন এবং রঞ্চডিডিপুর এক জন রয়েছে। মৃতদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। তাঁদের মধ্যে পূজা কুমারী (১৩), রাহুল কুমার (১৪), বিকাশ কুমার (১৩), আয়ুষ কুমার (১২), মীনাক্ষী কুমারী ওরফে মিনকি (১২) এবং জ্যোতি কুমারী (১৪)-র নাম জানা গিয়েছে।একসঙ্গে ছয় শিশুর মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। 

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি