মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

Share:

নিজস্ব প্রতিনিধি:  ছেলেদের কাছে বাবার চেয়ে মা’য়েরা বেশি প্রিয় হয়। বয়স বাড়লে সন্তানরাই বাবা-মাকে আগলে রাখে। কিন্তু আগলে রাখার বদলে এক যুবক নিজের মায়ের সঙ্গেই ঘটালেন ভয়ঙ্কর ঘটনা। ৬০ বছরের মা’কে ঘরের ভিতর জীবন্ত পুড়িয়ে  মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুধু তাই পুলিশের কাছে নিজেকে ভগবান বলেও দাবি করেছে অভিযুক্ত।    

শিউড়ে ওঠার মত এই ঘটনাটি ঘটেছে পটনার খাজেকলাঁ থানার অন্তর্গত দিওয়ান মহল্লায়। মৃতার নাম মঞ্জু দেবী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর ছেলে চিন্টু কুমার অটো চালায় এবং মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।  অভিযোগ উঠেছে, মদ্যপ অবস্থাতেই মাকে ঘরের ভিতর জীবন্ত পুড়িয়ে পারে সে। খবর মেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই মৃত্যু হয় মঞ্জু দেবীর। তারপর গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে অভিযুক্ত। এরপর পুলিশের সামনে নিজেকেই ‘ভগবান’ বলে দাবি করতে থাকে সে।  সে নাকি বলতে থাকে, ‘এটা কলিযুগ’ এবং নিজের মাকে হত্যা করেছে। 

আরও পড়ুন: ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

মঞ্জু দেবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাটনার এনএমসিএইচ-এ পাঠানো হয়েছে। কেন এই ভয়াবহ ঘটনা ঘটল, ঘটনার সময় অভিযুক্ত ঠিক কী ধরনের নেশা করেছিল এবং হত্যার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, সবদিক খতিয়ে দেখছে পুলিশ। 

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি