নিরামিষের পদ খুঁজছেন? রান্না করুন সাবেকি কায়দার লাউ শাকের চচ্চড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: শাকপাতায় অরুচি! পাতে পড়লেই ভ্রু কোচকায় পরিবারের সদস্যরা? তাহলে ডালের বড়ি, আলু আর বেগুনের যুগলবন্দিতে বানিয়ে নিন খাঁটি বাঙালি স্টাইলের লাউ শাকের চচ্চড়ি।

উপকরণ

১ বড় আঁটি লাউ শাক ও ডাঁটা, ১টি বড়  আলু, ১টি ছোট বেগুন, ১০০ গ্রাম কুমড়ো, ১০-১২টি  বিউলির ডালের বড়ি, ১ চা চামচ পাঁচফোড়ন, ২টি শুকনো লঙ্কা, ১টি  তেজপাতা, ১ টেবিল চামচ আদা বাটা, ১ চা চামচ  জিরে গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ৩-৪টি কাঁচা লঙ্কা, ৩-৪ টেবিল চামচ খাঁটি সর্ষের তেল, স্বাদমতো নুন ও চিনি।

পদ্ধতি 

প্রথমে কড়াইতে ২ চামচ সরষের তেল গরম করে ডালের বড়িগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। বাকি তেল কড়াইতে দিয়ে ধোঁয়া ওঠা গরম হলে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা এবং পাঁচফোড়ন দিন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে রান্না শুরু করুন। কড়াইতে প্রথমে কেটে রাখা আলু ও কুমড়ো দিয়ে ২ থেকে ৩ মিনিট হালকা ভেজে নিন। এরপর বেগুন এবং লাউ শাকের শক্ত ডাঁটাগুলো দিয়ে দিন। এবার আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে সবজিগুলো ভাল করে কষিয়ে নিন। সবজি একটু নরম হলে কুচিয়ে রাখা লাউ শাকের পাতা এবং চেরা কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে কড়াইটি ঢাকা দিয়ে দিন। ১০ থেকে ১২ মিনিট পর ঢাকা খুলে দেখে নিন। সাথে ১ চা চামচ চিনি যোগ করুন। মাঝারি আঁচে রেখে ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। দুপুরের মেনুতে ধোঁয়া ওঠা গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন লাউ শাকের চচ্চড়ি!

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা