অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। অভিযোগ, সরকার অন্নপূর্ণা দিচ্ছে, তাও প্রায় ৪ মাস সময় পেরিয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। অভিযোগ, সরকার অন্নপূর্ণা দিচ্ছে, তাও প্রায় ৪ মাস সময় পেরিয়ে গিয়েছে। অথচ নিয়ম মেনে তাঁদের বাড়িতে গিয়ে নথি যাচাই করে গিয়েছে বিডিও-রা, তবুও অন্নপূর্ণার ৩০০০ টাকা তাঁদের ব্যাঙ্ক ঢোকেনি। সেই নিয়ে ক্ষোভ জানিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) মালদহের হরিশ্চন্দ্রপুর, নদিয়ায় কৃষ্ণগঞ্জ, হুগলির পোলবায় বিক্ষোভ দেখালেন মহিলারা। পঞ্চায়েত দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরাই। আবার কোথাও বিডিও-র দফতরে সামনে চলল বিক্ষোভ। আজ হুগলির পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের দফতরে সকাল থেকে বিক্ষোভ দেখান বিজেপির মহিলাকর্মীরা।

তাঁদের দাবি, তিন মাস তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। এই দাবি নিয়ে তাঁরা চুঁচুড়ার বিধায়কের কাছেও গিয়েছিলেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই আজ পঞ্চায়েতের দফতরে বিষয়টি জানাতে এসেছিলেন। যোগ্য হয়েও কেন তাঁরা টাকা পাবেন না? সেই নিয়ে মতবিরোধের পরেই পঞ্চায়েতের দরজায় তালা ঝুলিয়ে দিতে বাধ্য হন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের বিশাল বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছেন তাঁরা।  কিন্তু তাতেও শান্ত হননি তাঁরা। এই বিষয়ে বিজেপি কর্মী রাখী মালিকের বক্তব্য, ‘আমরা কয়েক জন বিজেপি কর্মী যোগ্য হয়েও টাকা পাইনি। আবেদন করেছি। চার মাস হয়ে গেল। তাই পঞ্চায়েত দফতরে তালা ঝুলিয়েছি।’

এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেছেন, ‘কিছু কিছু জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সমস্যা রয়েছে। সুগন্ধা পঞ্চায়েতের অধীনে অনেকেই টাকা পায়নি। পুরো সিস্টেমটা আমাদের হাতের বাইরে। যারা এগুলো আপলোড করছে তারাই মানুষকে অসুবিধায় ফেলছে। তবে যে সকল বিজেপির মহিলাকর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের আমি কোনদিন আমার কার্যালয়ে দেখিনি। আমার কাছেও তাঁরা আসেনি।’ হুগলির পাশপাশি মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকেও কিছু মহিলা বিক্ষোভ দেখিয়েছেন। তাঁদেরও একই দাবি। চলতি মাসেও তাঁরা অন্নপূর্ণা ভান্ডার পাননি। সমাধান পেতে সোমবার বিডিও অফিসে গিয়েছেন। কিন্তু বিডিও দেবাশিস সামন্তের সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হয়নি। তাই ক্ষোভে দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। সোমবার নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসনিক কার্যালয়ের সামনেও বিক্ষোভ দেখান এলাকার কয়ের জন মহিলা। তারা অন্নপূর্ণার টাকা দাবি করে বিডিও অফিসের প্রধান ফটকের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা