মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার

মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু। ঘরের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় দেহ। পরীক্ষার্থীর এমন মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের এক মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হল রাজ্যে। ঘরের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় দেহ। মৃত ওই ছাত্রীর নাম মনিকা কীর্তনীয়া। ষোলো বছর বয়সী ওই ছাত্রী জলপাইগুড়ি জেলার ধর্মদেব হাইস্কুলে পড়াশোনা করত। বুধবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকায়। মাধ্যমিক পরীক্ষার্থীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

বুধবার ছিল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার পরীক্ষা দিয়ে ফেরার পর সবকিছুই স্বাভাবিক ছিল। এদিন এক প্রতিবেশির বাড়িতে পুজোর নিমন্ত্রণে অংশ নিতে গিয়েছিলেন পরিবারের লোকজন। বাকি সদস্যরা নিমন্ত্রণে গেলেও সে সময় বাড়িতে একাই ছিল মনিকা। নিমন্ত্রণ-বাড়ি থেকে ফিরে এসে ঘরে মনিকার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি মনিকাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর কারন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরীক্ষার চাপে আত্মহত্যা নাকি খুন তা নিয়ে উঠছে প্রশ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানার পুলিশ। মনিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুলিশের তরফে। কীভাবে ওই ছাত্রীর মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর  পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি মনিকার সহপাঠী ও প্রতিবেশিদের সঙ্গে কথা বলছে পুলিশ।

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

জল্পনার অবসান, পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর জাস্টিন ট্রুডো-র

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

বক্সঅফিসে ‘অবসেশন’-এর ঝড়ে কুপোকাত বরণের ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী