‘দেশে নারী সুরক্ষা কোথায়?’, বিহারের জামুইয়ে কিশোরী শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ খুশবুর

রাতের অন্ধকারে দশম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, মারধর করা হয় তাঁর বন্ধুকেও। বিহারের জামুই জেলার এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে দশম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, মারধর করা হয় তাঁর বন্ধুকেও। বিহারের জামুই জেলার এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিনেত্রী দিশা পাটানির দিদি তথা প্রাক্তন ভারতীয় সেনা কর্মকর্তা খুশবু পাটানি। দেশে নারী সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে গত ১৯ সেপ্টেম্বর। ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, কোচিং ক্লাস থেকে ওই রাস্তা ধরে বাড়ি ফিরছিল ওই কিশোরী এবং তাঁর বন্ধু। তখনই একদল যুবক তাঁদের রাস্তা আটকায়। তার পরেই কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করে অভিযুক্ত যুবকেরা। তাঁদের মধ্যে কী সম্পর্ক আছে, তা জিজ্ঞাসা করে। এরপর অভিযুক্তদের মধ্যে কয়েকজন কিশোরীকে ঘিরে ফেলে। তাঁর নাম ও ঠিকানা জিজ্ঞাসা করে। তাঁর পুরুষ বন্ধুকে তাঁর থেকে আলাদা করে দেয়। এরপরেই  মুখ ঢাকা এক যুবক মেয়েটির দিকে এগিয়ে এসে তাঁকে জাপটে ধরে কোলে তুলে ফেলে। তাঁর গোপনাঙ্গে হাত দেয়। রাস্তার অন্য প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টাও করেন। পরিস্থিতি আরও খারাপ হতে থাকলে মেয়েটি চিৎকার করতে শোনা যায়। যুবকদের থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে দেখা যায়। অবশেষে তাঁরা দু’জন দলটির হাত থেকে পালাতে সক্ষম হয়। ঘটনায় তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

 

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খুশবু পাটানি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘ভারত একটি মহান জাতি, বিশ্বগুরু হওয়ার কথা। নারীদের সম্মান কোথায় এ দেশে? আপনারা নিশ্চয়ই বিহারের ঘটনাটি দেখেছেন, যেখানে গামছা পরা এক যুবক এক যুবতীর গোপনাঙ্গ ধরে তাঁকে যৌন নির্যাতন করেছে, মারধর করেছে। এরা সেইসব অশিক্ষিত লোক, যাঁদের রোজগার করে জীবন ধারণের কোনও যোগ্যতা নেই। এরা সেইসব নেশাগ্রস্ত লোক, সেইসব অজ্ঞ লোক, যারা জানেই না কেন তাঁদের জন্ম হয়েছে? তাঁরা কেবল অন্যের হাতের পুতল হতে পারে। তাঁরাই মনে করে, এই দেশকে রক্ষা করবে। তাঁরা মনে করে, একজন মেয়ে ও একজন ছেলে মানেই তাঁরা প্রেমিক জুটি। কেন তাঁরা বন্ধু হতে পারে না? আসলে এরাই ছোট থেকে সেই পরিবারে বড় হয়েছে, যেখানে নারীদের কোনও সম্মান নেই। তবে এটা শুধু বিহারে নয়, অন্যান্য রাজ্যেও নারীর মর্যাদা ও সুরক্ষা লঙ্ঘিত হচ্ছে। যদি আমাদের রাজ্য থেকেই সর্বাধিক IAS এবং IPS অফিসার হন, তাহলে আমাদের আইন-শৃঙ্খলা ব্যবস্থা কেন ভেঙে পড়ছে? আমরা কি শুধু সরকারকেই দোষ দিতে থাকব? আমরা কি নিজেদের দোষ দেব না? জনগণই সরকার তৈরি করে এবং সরকারই জনগণকে তৈরি করে, তাই না? তাহলে আমাদের নিজেদের দিকেও কি তাকানো উচিত নয়? সবাই মিলে এদের উচিৎ শিক্ষা দেওয়া উচিৎ।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা