কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কোচবিহারকে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ঐতিহাসিক মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর কোচবিহারের পর্যটন সম্ভাবনা নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানান তিনি। 

মুখ্যমন্ত্রীর কথায়, কোচবিহারে একই সঙ্গে প্রকৃতি ও ধর্মীয় পর্যটন-দুই ক্ষেত্রেই বিপুল সম্ভাবনা রয়েছে। তরাই-ডুয়ার্সের একশৃঙ্গ গণ্ডার, জঙ্গল ও প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মদনমোহন মন্দিরের মতো ঐতিহাসিক ধর্মীয় স্থানকে কেন্দ্র করে পর্যটনের পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পর্যটকদের থাকার জন্য উন্নত গেস্ট হাউস ও আবাসনের পাশাপাশি রেল, বিমান ও বাস যোগাযোগ আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, কোচবিহারকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তা তরাই-ডুয়ার্স বা টাইগার হিলের মতো পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে ওঠে। মদনমোহন মন্দিরের উন্নয়ন নিয়েও বড় পরিকল্পনার কথা জানান তিনি। জেলা প্রশাসনের তৈরি করা ২ কোটি টাকার ডিপিআর যথেষ্ট নয় বলে আরও বড় প্রকল্পের ডিপিআর তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুনঃ বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

এদিন কোচবিহার বিমানবন্দর নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। আগামী ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে আলোচনায় কোচবিহার বিমানবন্দর প্রসঙ্গ থাকবে বলে জানান শুভেন্দু। ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি পর্যটন ক্ষেত্রেও নতুন গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে।

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ