খারাপ আবহাওয়া, অষ্টম উচ্চতম শৃঙ্গ মানসলু অভিযান স্থগিত

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার উপরে বাঙালি পর্বতারোহীর মৃত্যু। এই দুই কারণে চলতি বছরের মতো বন্ধ করে দেওয়া হল অষ্টম উচ্চতম শৃঙ্গ মানসলু অভিযান। আজ, বুধবার সকালে এমনই সিদ্ধান্ত নিয়েছে শেরপা দল ও এজেন্সি। এদিন সকালে শেরপা গাইড মিংমা জি মানসলুর অভিযান স্থগিতের বিষয়ে জানিয়েছেন, আবহাওয়া খুব খারাপ ও সময়ের সঙ্গে সঙ্গে আরও খারাপ হবে। পাশাপাশি ভারী বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে। আগামী দুদিনের মধ্যে ১৫০-৩৫০ মিলিমিটার বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই ক্যাম্প ৩ থেকে অভিযাত্রীরা নিচে নেমে গিয়েছে গতকাল। আজই শেরপা দল ও বিভিন্ন দেশের অভিযাত্রীদের নিচে কোনও ভ্যালিতে নামানো হবে। যে আবহাওয়া তৈরি হয়েছে তা নেপালের বেশিরভাগ এলাকায় প্রভাব পড়বে। তাই সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মানসলু অভিযান সম্ভব নয়। এমনই সিদ্ধান্ত নিয়েছে শেরপা দল। পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে মত শেরপাদের।

আরও পডুন: চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে

প্রতিকূল আবহাওয়া ও তুষারধসের জেরে নেপালের মানাসলু অভিযানে গিয়ে গত সপ্তাহে মৃত্যু হয় বাঙালি পর্বতারোহী ধ্রুবজ্যোতি গুহের। নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা ধ্রুবজ্যোতি পেশায় ইঞ্জিনিয়ার এবং জার্মানিতে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। ৮,১৬৩ মিটার উচ্চতার মানসলু জয়ের লক্ষ্য নিয়ে তিনি অভিযান শুরু করেছিলেন। ক্যাম্প ৩-এর কাছে গত শনিবার রাতে প্রবল তুষারধসে তাঁর তাঁবু চাপা পড়ে যায়। ধ্রুবজ্যোতির সঙ্গে থাকায় শেরপার তাঁবুও তুষারধসের জেরে চাপা পড়ে যায়। পরবর্তীতে দুজনের মৃতদেহ উদ্ধার হয়।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা