ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

মধ্যপ্রদেশের ইন্দোর থেকে তৃণমূলের শ্রমিক সংগঠনের (আইএনটিটিইউসি) সভাপতি বিষ্ণু অধিকারীকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশের ইন্দোর থেকে তৃণমূলের শ্রমিক সংগঠনের (আইএনটিটিইউসি) সভাপতি বিষ্ণু অধিকারীকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। তোলাবাজি এবং অস্ত্র আইনের মামলায় বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে পার্থ ভৌমিক ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

ইতিমধ্যেই তাঁকে মধ্যপ্রদেশ থেকে নৈহাটিতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। দেড় মাস আগে বিষ্ণুর বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখিয়ে জমি দখলের চেষ্টা এবং খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল। বিস্তারিত তদন্ত শুরু হলে বিষ্ণুর বিরুদ্ধে আরও অভিযোগ উঠে আসতে পারে। এরপরেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় রাজনীতি মহলে বিষ্ণু অধিকারী তৃণমূল নেতা তথা সাংসদ পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। নৈহাটির রাজনীতিতেও তিনি যুব সংগঠনের নেতা হিসেবে বেশ সক্রিয় ছিলেন। পুলিশ সূত্রে খবর, তদন্তে বিষ্ণু অধিকারীর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর মধ্যপ্রদেশের ইন্দোরে অভিযান চালানো হয়। সেখান থেকেই আজ ভোরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি এবং অস্ত্র আইনের ধারায় মামলা রয়েছে। তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে তাঁকে নৈহাটিতে আনার প্রস্তুতি চলছে। নৈহাটিতে পৌঁছনোর পর তাঁকে আদালতে পেশ করা হবে। এরপর পুলিশ হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

গত মাসে বিষ্ণুর বিরুদ্ধে বন্দুক দেখিয়ে জোর করে বাড়ি লিখিয়ে নেওয়ার অভিযোগ করেছিলেন নৈহাটির পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তালপুকুর রোডের বাসিন্দা শান্তা চক্রবর্তী। তাঁর অভিযোগ ছিল, ২০২১ সালে বন্দুক দেখিয়ে জোর করে তাঁর কাছ থেকে বাড়ি লিখিয়ে নিয়েছিলেন বিষ্ণু, তখন সরকারের দায়িত্বে ছিল তৃণমূল। প্রভাব খাটিয়ে তাঁর কাছ থেকে বাড়ি কেড়ে নেন তিনি। আর বউয়ের নামে বাড়ি লিখিয়ে নেন। এটা তাঁর বাপের বাড়ির ভিটে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে বেআইনিভাবে দখল করে নিয়েছে বিষ্ণু। তাঁকে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি দখল করেছেন। ভয় দেখিয়েছেন, যেখানেই যাবে তাঁকে খুন করা হবে। পকেটে সবসময় বন্দুক নিতে ঘুরত বিষ্ণু। সেই সময় বহুবার চেষ্টা করেও বিষ্ণু অধিকারীর বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নিতে পারেননি তিনি। তাই সরকার বদলের পরেই তিনি নৈহাটি থানায় বিষ্ণু অধিকারী এবং তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শান্তাদেবীর অভিযোগের ভিত্তিতেই তিনবার বিষ্ণু অধিকারীর বাড়িতে তিনবার নোটিশ পাঠায় নৈহাটি থানার পুলিশ। কিন্তু তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না অনেকদিন। এই বিষয়ে  বিষ্ণু অধিকারীর স্ত্রী ইশানি সরকার অধিকারী জানিয়েছিলেন, ২০২১ সালে ২৫ লক্ষ টাকা দিয়ে বৈধভাবেই তাঁরা বাড়িটি কিনেছেন। তা সত্ত্বেও পুলিশ কেন নোটিশ পাঠাল, তা বলতে পারবেন না তিনি।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪