‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: নেশাই সর্বনাশা। নেশার জন্যই সব শেষ হয়ে যাচ্ছে। তাই নেশামুক্ত ভারত গড়ার সংকল্প নিয়ে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। তাতে সামিল হয়েছে পশ্চিমবঙ্গও। তাই কাশির সিরাপ ও অবৈধ নেশার দ্রব্য বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইমতো প্রচুর নেশাজাত দ্রব্য় ও কাশির সিরাপ রাজ্যজুড়ে উদ্ধার করছে পুলিশ। তেমনই বাজেয়াপ্ত হওয়া লক্ষ লক্ষ ফেনসিডিলের বোতলের উপর আজ, বুধবার রোড রোলার চালিয়ে ধ্বংস করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পডুন: ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

ইকোপার্কে ৩ লক্ষ ১০ হাজার ফেনসিডিলের বোতল বুলডোজার দিয়ে এদিন গুঁড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরেই তিনি বার্তা দেন ‘পশ্চিমবঙ্গে নিষিদ্ধ কাফ সিরাপের ব্যবসা চলবে না। এই অপরাধের সঙ্গে যুক্ত কারবারিদের কাউকে ছাড়া হবে না। সম্প্রতি যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটা বারুইপুর হোক কিংবা যে কোনও জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে নেশায় আসক্ত লোকেরাই এই বর্বরোচিত কাণ্ডের সঙ্গে যুক্ত। এমনকি মহিলা সংক্রান্ত ঘটনাতেও যুক্ত তাঁরা। নেশায় আসক্তদের জন্য রাজ্যের সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। সরকার গড়ার প্রথম ৫ মাসে আমাদের লক্ষ্য ছিল নেশামুক্ত পশ্চিমবঙ্গ। এ রাজ্যে নিষিদ্ধ কাফসিরাপ কোম্পানিগুলি আর চলবে না। এসটিএফের উদ্যোগে অসম থেকে কুখ্যাত ড্রাগ মাফিয়া জাবেদ শামিম গ্রেফতার হয়েছে। ড্রাগ সিন্ডিকেট ভাঙতে এসটিএফের হাতে পাওয়ার আছে এখন। বাংলার যুব সমাজকে বাঁচানোই আমাদের লক্ষ্য। আজ ৩ লক্ষ ১০ হাজার নিষিদ্ধ কাফসিরাপ নষ্ট করেছি। যার বাজারমূল্য প্রায় ৩১ কোটি। এর আগে বালুরঘাটে ২০ কোটির নিষিদ্ধ কাফসিরাপে বুলডোজার চালিয়েছি।’

নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়তে এমন পদক্ষেপ চলছে। ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি নিষিদ্ধ কাফসিরাপ আমদানির সব রাস্তা বন্ধ করার নির্দেশ পুলিশকে দেন।

দুর্ঘটনায় ট্রাক উল্টোতেই ঘি তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের! ভাইরাল ভিডিও

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের