নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দু’টি বিধানসভা নির্বাচনে যে প্রতীককে সামনে রেখে ভোটের ময়দানে নেমেছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ), উপনির্বাচনের আগে সেই ‘খাম’ প্রতীকই হাতছাড়া হয়েছে নওশাদ সিদ্দিকীর দলের। প্রতীক ফিরে পাওয়ার দাবিতে দায়ের হওয়া মামলায় বুধবার নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণ রাওয়ের আদালতে মামলাটির শুনানি হয়। আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে।

রাজ্যের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন। তার আগে নির্বাচন কমিশন ‘খাম’ প্রতীকটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’কে দিয়েছে। অন্যদিকে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বাধীন আইএসএফকে বরাদ্দ করা হয়েছে ‘আলমারি’ প্রতীক। কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে ২১ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্টে মামলা করেন নওশাদ। এর আগে প্রতীক ফিরে পাওয়ার দাবিতে নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

২০২১ সালের ২১ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে আইএসএফ। দলটি প্রতিষ্ঠা করেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। শুরু থেকেই দলের নেতৃত্বে রয়েছেন তাঁর ভাই নওশাদ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে হাতে সময় কম থাকায় আইএসএফ কোনও নিজস্ব প্রতীক পায়নি। ফলে বিহারের ‘রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি’র ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ে তারা। পরবর্তী পঞ্চায়েত, লোকসভা এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও ওই প্রতীক ব্যবহার করে আইএসএফ। নওশাদও ভাঙড় কেন্দ্র থেকে খাম প্রতীকে জয়ী হন।

দুর্ঘটনায় ট্রাক উল্টোতেই ঘি তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের! ভাইরাল ভিডিও

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের